বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষভোজী বাংলাদেশে

sheuly(39)
Published in
#news
Words
173
Reading
1 min
Listen
Play
9y


এক বছরে বাংলাদেশের একজন মানুষ মাত্র ৪ কেজি মাংস খেয়ে থাকে। সে হিসেবে সারা বিশ্বের মধ্যে সবচাইতে কম মাংসভোজী মানুষের দেশ বাংলাদেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে কম মাংস খায় বাংলাদেশের মানুষ। সে হিসেবে বিশ্বের সবচাইতে বেশী নিরামিষভোজীর দেশও বলা যায় বাংলাদেশকে।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করে টেলিগ্রাফ। এতে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তার মধ্যে আমিষ কম খাওয়ার এই তথ্যও উঠে আসে।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) ২০০৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের একজন সাধারণ মানুষ বছরে মাত্র ৪ কেজি মাংস খায়। তালিকায় বাংলাদেশের পরেই আছে প্রতিবেশী দেশ ভারত (৪.৪ কেজি) এবং আফ্রিকার দেশ বুরুন্ডি (৫.২ কেজি)।

অন্যদিকে সবচাইতে বেশী আমিষাশী দেশের মাঝে প্রথমেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের একজন নাগরিক বছরে গড়ে ১২০.২ কেজি মাংস খান। এরপরেই আছে মধ্যপ্রাচ্যের কুয়েত (১১৯.২ কেজি) এবং অস্ট্রেলিয়া (১১১.৫ কেজি)।

যে দেশগুলোতে মাংস বেশী খাওয়া হয়, সেখানে ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যাটিও বেশী দেখা যায়। তবে ২০০২ থেকে ২০০৯ সালের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, মাংস খাওয়ার পরিমাণ কমে আসছে এসব দেশে।

বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষভোজী বাংলাদেশে | Ecency