লঙ্কানদের দর্শক বানিয়ে ফাইনালে বাংলাদেশ

sheuly(39)
Published in
#news
Words
213
Reading
1 min
Listen
Play
9y


দুই নম্বর ব্যাটিং পজিশনটা সাকিব আল হাসানের সবচেয়ে পছন্দের। কিন্তু পরিস্থিতির বিচারে সেই জায়গায় নামিয়ে দিলেন সাব্বির রহমানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য জয় করতে গিয়ে নিজে নেমেছেন সাত নম্বরে! নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের ‘এলোমেলো’ ব্যাটিং অর্ডার বোধ হয় মাথাতেই আসেনই শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের। নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পর্দার আড়ালের নায়ক হয়ে থেকে নিজের সামর্থ্যকে আবারও প্রমাণ করলেন তিনি। মাত্র ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতলো বাংলাদেশ।

প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার জয় ছাড়া অন্য কিছু ভাববার সুযোগ ছিলো না বাংলাদেশের সামনে। বল হাতে দারুণ শুরু করেও শেষ দিকে লাগাম ছুটে যাওয়ার মাশুল গুনতে হয় ১৬০ রানের লক্ষ্যের বোঝা মাথা নিয়ে। সেই লড়াতেও প্রথম ভাগে সফল বাংলাদেশ।

প্রথম ২৩ বলে ৩৩ রান, ২ উইকেট। বাংলাদেশের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ফাঁক বলতে ওই দুটি উইকেট হারানো। ১২.৩ ওভারে সেই রান গিয়ে দাঁড়ালো ৯৭ রানে। ৬৪ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও ওপেনার তামিম ইকবাল। মুশফিক ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলেন। দলীয় ১০৫ রানের মাথায় ৪২ বলে ৫০ রান করে আউট হন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে সফরকারীরা।

সাত নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ২৮ রানের জুটি গড়েন ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক সাকিব। কিন্তু নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি তিনি। ৯ বলে ৭ রান করে ইসুরু উদানার বলে ক্যাচ আউট হয়েছেন।

লঙ্কানদের দর্শক বানিয়ে ফাইনালে বাংলাদেশ | Ecency