ফোরজি নেটওয়ার্কে নতুন স্মার্টফোন ‘লাভা আর থ্রি’

sheuly(39)
Published in
#news
Words
149
Reading
1 min
Listen
Play
9y

মোবাইল বাজারে প্রতিযোগিতামূলক দামে ভালো মানের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে লাভা’র। আর তারই ধারাবাহিকতায় বাজারে নতুন স্মার্টফোন এনেছে লাভা। প্রতিষ্ঠানটির নতুন এই স্মার্টফোনের মডেল হচ্ছে লাভা আর থ্রি (LAVA R3)।

২৫ মার্চ, রাজধানীর গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান কার্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন জেলা মিলিয়ে সর্বমোট ১৪টি স্থানে দুপুর ১২টা ১ মিনিটে কেক কেটে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়। ২ এপ্রিল প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই স্মার্টফোন শুধু দেখতেই আকর্ষণীয় নয়, এতে মোবাইল ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ফোরজি নেটওয়ার্ক। এছাড়াও রয়েছে ইউজার ফ্রেন্ডলি সব ফিচার।

এ বিষয়ে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল হাসান বলেন, ‘লাভা সব সময় মোবাইল ব্যবহারকারীদের কথা চিন্তা করে সাশ্রয়ী দামের ভালো মানের স্মার্টফোন তৈরি করে আসছে। আর এবারও এর ব্যতিক্রম হয়নি। নতুন বছরে আমাদের নতুন স্মার্টফোন বাজারে এসেছে। আশা করি, মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন এই মডেলের হান্ডসেটটি থাকবে পছন্দের তালিকার শীর্ষে।’

ফোরজি নেটওয়ার্কে নতুন স্মার্টফোন ‘লাভা আর থ্রি’ | Ecency