বিশেষ কিছু
জীবনের সব সময় আপনার ভালো সময় কাটবে সেটা কিন্তু না , আপনার জীবনে আপনি হয়তো হাজারো বার বিপদে পড়েছেন কিন্তু সত্যি বলতে আমি একবার ও সেই বিপদ গুলোকে কঠিন ভাবে না নিয়ে সব সময় সেটার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। সত্যি বলতে আমার কাছে মনে হয় বিপদে বা কঠিন পরিস্থিতির মুকা বেলা করাটাও জীবনের একটা বড় অংশ। আর এটা বলার কারণ কি জানেন ? আসলে আমরা সব সময় বিপদে পরলে অনেক কিছু শিখতে পারি , যদিও মাঝে মাঝে এটা আমাদের অনেক ক্ষতিও করে ফেলে কিন্তু আসলে জেতার খারাপ দিক আছে সেটার যেকোনো একটা ভালো দিক তো অবশ্যই থাকবে। আর , আমি সেটাই বলতে চাচ্ছি
আর আপনারা তো একটা কথা শুনেছেন অবশ্যই যে ধোর্য্যের ফলাফল অবশ্যই ভালো হয়। আসলে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ধৈর্য পরীক্ষায় সবার আগে ব্যর্থ হয়ে যায়। আসলে এটাই আমাদের জীবটাকে নষ্ট করে দিচ্ছে , আপনি কি জানেন ধর্য্য থাকাটা একটা মহৎ গুন্ ,আর এটা সবার মাঝে থাকেও না। আচ্ছা ,আপনার কি জানেন আমরা যদিও কাউকে জিজ্ঞেস করি তাহলে সে নিজেকে সব সময় ভালোই বলবে ,হ্যা , এটা আপনার সামনে হয়তো ভাব দেখিয়ে বলে আমি ভালোনা , কিন্তু আসলে সে নিজে নিজেকে সব সময় সঠিক ও ভালো মনে করে। আর এটাই আমাদের সব থেকে বড় ভুল , আপনি যদি নিজেকে ভালো বলেন তাহলে আপনি ভাববেন আপনিই সঠিক আর বাকি সবাই ভুল। প্রথিবীতে কেউই ভালো মানুষ নয় , হ্যা , ভালো মানুষ কাদেরকে বলে ?
আসলে আমার কাছে মনে হয় সবার কাছে ভালো হওয়ার থেকে নিজের কাছে নিজে ভালো থাকা সব থেকে বেশি গুরুত্ব পূর্ণ , কিন্তু হ্যা , তার মানে এই না যে আপনি আপনাকে ভালো বলবেন আর আপনি ভালো হয়ে যাবেন। আসলে নিজেকে সব সময় ভালো করা রাখার চেষ্টা করবেন। আসলে , আপনি কি জানেন আমার মানুষের কথা শুনতে না বলার কারণ কি? আমাদের জীবনে সব থেকে বড় বাধা হচ্ছে সেই মানুষ গুলো , আপনি যখন কোনো একটা ভালো কাজ করতে যাবেন তখন সেই লোক গুলোই আপনার নাম ভালো মন্দ সব কথা বলবে।
আর আমি সেই জন্যই আমি বলছে আপনি সব সময় ঠিক থাকার চেষ্টাকরবেন যাতে কেউ আপনাকে খারাপ না বলতে পারে , আর হ্যা , তারপর ও যদি আপনাকে সবাই খারাপ বলে তখন আপনি নিজের মতো করে পথ হাটা শুরু করুন , এটাইই আমার কাছে সব থেকে শ্রেয় মনে হয় ।