প্রতিটা কাজে সফলতার একমাত্র উপায় হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আমার মনে হয়না কেউ আদো সফল হতে পেরেছে তার জীবনে। আমাদের সব থেকে বড় একটা বদভ্যাস হচ্ছে আমরা বেশি একটা ধৈর্য ধরতে পারি না। আসলে ধৈর্যই হচ্ছে সকল সাফল্যের সব থেকে বড় চাবি কাঠি। কথায় আছে " ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় " . আসলে কি জীবনের কেউই রাতারাতি সাফল্য আনতে পারে না। সেই সাফল্যের জন্য তাকে গভীর অধ্যায়নের মধ্যে দিয়ে যেতে হয়।
ধৈর্য ধরা বলতে আমি বুঝাচ্ছি যখন আপনি কোনো কাজে বার বার ব্যর্থ হবেন তখন ধৈর্য্য ধরুন আমাদের মধ্যে বেশি ভাগই এমন করে যে যদি কোনো কাজে বার বার ব্যর্থ হয় তখন হার মেনে হাল ছেড়ে দেয়। যদি সবাই এমন হতো তাহলে পৃথিবীতে কেউই তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারতো না। আমি মনে করি ধৈর্য একটি মহৎ গুন্ যেটা হয়তো সবার মধ্যে থাকে না আর যার মধ্যে থাকে সেই জীবনের অনেক বড় হতে পারে।
আমি মাঝে মধ্যে পৃথিবীতে সাফল্য ব্যক্তিদের জীবন কাহিনী গুলো পড়তে ভালোবাসি। অনেক কিছু শিখার আছে। হয়তো উনাদের মতো হতে পারবো না কিন্তু আমাদের ভুল গুলো আমরা থিবুঝতে পারবো। কেন আমরা আমাদের জীবনে সফল হতে পারি না। আর সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা যদি আমরা করি তাহলে জীবনে নিজের লক্ষ গুলোকে পূরণ করতে পারবো।
জীবনের অধ্যায়টা অনেক বড়। দুঃখ , কষ্ট , জয় , পরাজয় সব কিছুর মধ্যে দিয়েই জীবন নামের অধ্যায়টার সমাপ্তি হয়। জয় পেতে হলে আপনাকে পরাজয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কেউই প্রথম বার চেষ্টায় সফলতা পায়নি তাকে বার বার ব্যর্থতার মধ্যে দিয়েই সামনের দিকে আগাতে হয়েছে। আর আপনার যদি সামনে আগানোর মতো ধৈর্যই না থাকে তাহলে আপনি কি করে সামনে আগাবেন ? জীবনে চলার পথ আমাদের অনেক কিছু শিক্ষার থাকে যেগুলো এখন হয়তো কাজে লাগবে না কিন্তু পরে হয়তো অনেক কাজে দিবে।
সাফল্যের সব থেকে বড় অধ্যায় হচ্ছে অধ্যায়ন। আপনি যখন একটা জিনিষ বার বার করবেন তখন আপনার অবশ্যই সেটার প্রতি আরো অভিজ্ঞ হবেন। গভীর অধ্যায়ন আর উন্মাদ একাগ্রতা ছাড়া কেউ তো বড় হতে পারেনি। তাহলে আমরা কিভাবে পারবো।? সব সাফল্যের পিছনেই উদ্যম আগ্রহ , উন্মাদ একাগ্রতা আর ধৈর্য। প্রতিটা সাফল্যের গল্পে অবশ্যই ধৈর্য শব্দটি উল্লেখ থাকবে।