প্রায় ২ মাস হয়ে গিয়েছে আমাদের পরীক্ষা শেষ হলো , সেই যখন থেকে পরীক্ষা শেষ হলো তখন থেকেই তো শুধু ঘরে বসে বসে সময় কাটছে। যদিও মাঝে মধ্যে বের হই বন্ধুদের সাথে কিন্তু আর কিছুদিন পর তো সবাই আলাদা হয়ে যাবো তখন তো যে ৫ জন একসাথে বসে ক্লাস করতাম সেই ৫ জনই আবার হয়তো ভিন্ন ভিন্ন শহরে নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করার উদ্যেশে বেরিয়ে পরবো।
এটা সত্যি যে , নিজেদের ভবিষ্যত এর সামনে কোনো কিছুই তেমন একটা গুরুত্ব বহন করে না। কেউ কেউ এমনও আছে নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য শহরে গিয়ে পড়াশুনা করছে। কিছুতো আর করার নেই।
যাদের সাথে দিনের প্রায় বেশির ভাগ তা সময়ই কাটাতাম তাদের সাথেই এখন আর হয়তো সপ্তাহেও দেখা হবে না। আসলে কি , আমাদের জীবনটাই এমন আস্তে আস্তে সব কিছুই হারাতে হয়। এখন যদিও অনেক খারাপ লাগবে একা একা সময় গুলোকে কাটাতে। কিন্তু আবার একটা সময় সেই নতুন জায়গাতেই আবার নতুন নতুন আরো অনেক বন্ধু হয়ে যাবে।
এটাই তো প্রকৃতির নিয়ম। তাই বলে কি এখনকার সবাইকে ভুলে যাবো ? না , আসলে তা না , আপনি যখন কারো সাথে কথা বলার সুযোগ বা সময় না পান , অথবা অনেক দিন যাবৎ তার সাথে দেখা সাক্ষাৎ না হয় তাহলে আস্তে আস্তে আপনি সেটাই অভ্যস্ত হয়ে পড়েন , সেই হিসাবে বললাম আরকি , হয়তো আস্তে আস্তে অনেক দূরত্ব তৈরী হয়ে যাবে।
ঠিক এমনটা হয় যখন আগে স্কুল পরিবর্তন করতাম সারাটা বছর যাদের সাথে ক্লাস করেছি তাদেরকে ছেড়ে থাকতে বেশি কষ্ট কর ছিল। এখন হয়তো একটু বড় হয়েছি , তাই সব কিছুকেই মানিয়ে নিতে পারি। আসলে আগে জখন শুনতাম বোরো ভাইদের এইসব যে উনাদের সবাই আলাদা আলাদা কলেজ এ ভর্তি হবে কেউ কেউ আবার আলাদা শহরে একেবারে শিফট হয়ে যাবে , তখন তাদের কষ্ট গুলো তেমন ফীল করতে পারতাম না , কিন্তু এখন বুঝতে পারছি তাদের কষ্ট গুলো।
এখন হয়তো কষ্ট হচ্ছে , আবার সেই কষ্টটাই আস্তে আস্তে মাটি হয়ে যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম , আর আমরা তো এটাকে পরিবর্তন করতে পারবোনা সেহেতো আফসোস করে তো আর কিছু হবে না। আর সত্যি কথা বলতে নতুন একটা জায়গা থেকে আবার নতুন ভাবে যাত্রা শুরু করবো সেটারও কিন্তু আলাদা একটা মজা রয়েছে। কিন্তু আবার যখন বন্ধুদের কথা মনে পরে তখন আবার সব খুশি গুলো যেন বাতাসে মিশে যায়। যাক , যেটা হওয়ার সেটাই হয়েছে , শুধু শুধু আফসোস করে আর কিছু হবে না।