হ্যালো ,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
ভালোবাসা এমন একটা জিনিস যেটা মূল্যহীন। সেটা কোনো দিন টাকা দিয়া কিনা যায় না। আমি আজকে আমার বাবা মার বিবাহ দিন নিয়ে কথা বলবো। আজকে আমরা বাবা মার ম্যারিড ডে। মানে, আজকের এই দিনে আমার বাবা মা বিবাহ বন্ধনে আবন্ধ হয়ে ছিলেন। প্রায় ১৮ বছর আগে।
আমি যতটুকু শুনেছি আমার বাবা আমার মাকে ভালোবাসতো। কিন্তু আমার আম্মু ভলোবাসতোনা। মানে, এককথায় আমার বাবা আমার মাকে বিরক্ত করতো। কিন্তু কিছু দিনপর আমার নানুর কাছে আমার বাবার বাবার পরিবার থেকে বিয়ের প্রস্তাবআসে। সেখানে আমার নানু ও তেমন রাজিছিলোনা আবার আমার নানাও রাজিছিলোনা। কিন্তু আমার মামা রাজিছিলো। আমার মামার নাকি আমার আব্বুর চেহেরা দেখে অনেক মায়া লাগতো। তাই মামার কথার উপর ভিত্তি করে তারা বিয়েতে রাজি হয়।
আমি যতটুকু জানি এই দিনটাকে আমাদের অনেকেই অনেক ভাবে পালনে করে। কিন্তু আম্মু অনেক সেনসিটিভ , মানে এই সব আমাদের ইসলাম এর রীতিতে নাই তাই , আর এই সব পালন করেনি। কিন্তু আমার আব্বু আমার আম্মুর জন্য একটি গিফট নিয়ে আসে - গিফটটা এখনো আম্মু খুলে নাই কিন্তু আমি সেটা কে একটু চেক করে বোঝলাম যে সেটাতে ভারী একটা জিনিস। কিছুক্ষন পর আমিই এটাকে খুলে দেখবো সেটাতে কি আছে।
আমি এখন ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমি জানি না আমার ধারণা গুলো কত টুকু ঠিক । কিন্তু আমার এই ১৭ বছরে যত টুক ধারণা পেয়েছি সেটা আমি এখন বলবো। যদি ভুল হয় তাহলে একটু কমেন্ট করে ভুলটা ঠিক করে দিবেন প্লিজ। .
আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা হয় তো বা টাকা দিয়ে কিনা যায় না। কিন্তু আমার কাছে মনে হলেও অনেকের কাছেই সেটাই সত্যি । অনেকে বলে জীবনে প্রতিষ্ঠিত হলে তোকে ভালোবাসবো । মানে সে আমাকে না আমার টাকা কে ভালোবাসবে । আবার কিছু কিছু গান আছে যে গুলুতে বলা হয় -"আমার ঘর বাড়ি সবই তোমায় লিখে দিবো বুঝিয়ে" ,🤣 । আমার এটা শুনলে অনেক হাসি পায়। মানে ,ওকে ভালোবাসলে ,ও সব কিছু মেয়ের নামে করে দিবে। হাস্যকর গান 🤣।
ভালোবাসতে হলে আমাদের শুধু মনটা থাকা লাগে। আমার কাছে মনে হয় না আর অন্য কিছু লাগে। হ্যা, এটা সত্যি যে আমাদের জীবনকে আগে প্রতিষ্ঠিত করে তার পর অন্য কিছু করা উচিত। আমরা তো আর চাইবোনা যে , আমার প্রায় মানুষটা আমার কাছে এসে কষ্ট করুক ।
আমি আজকে এখানেই শেষ করলাম। আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন, যেন তারা সারা জীবন সুখে থাকতে পারে । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , সবার সুসাস্থ কামনা করছি , সবাইকে অনেক ধন্যবাদ।