নৌকা ভ্রমণের অভিজ্ঞতা
সবারই সব কিছুর প্রতি একটা আকর্ষণ থাকে। তেমনি ছোট বেলা থেকেই আমার নৌকায় উঠার অনেক শখ ছিল। কিন্তু সমস্যা ছিল নৌকা দিয়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিলোনা। মানে আমরা যে নৌকা দিয়ে যাবো সেই রকম কেউ ছিলোনা।
কিন্তু সম্প্রতি আমাদের ফুফুর নানী বাড়ি থেকে একটা বিয়ের দাওয়াত আসে। কিন্তু আমি বলতে পারিনা কার বিয়ে ছিল। কিন্তু তাদের বাড়িতে যাওয়ার জন্য নৌকায় করে যেতে হতো। আসলে আমি এই প্রথম বারের মতো তাদের বাড়িতে গিয়েছিলাম।
যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই সেখানে কমপক্ষে ১দিন তো থাকাই লাগবে। তাই আমরা ওই রকম প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। আমরা প্রথমে বাড়িতে গিয়ে তার পর ওই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে হলে প্রায় ১ ঘন্টার মতো বসে থাকা লাগে। তার পর আবার ২ ঘন্টা নৌকায় থাকা লাগে। আমাদের বাড়ি থেকে ঢাকা আস্তে যতক্ষণ লাগে ঠিক ততক্ষন লেগেছিলো সেখানে যেতে।
যাইহোক বসে তেমন একটা ভালো সময় কাটে নি। কিন্তু বাস থেকে নেমে যখন জীবনের প্রথমবারের মতো নৌকায় উঠেছিলাম সেটার অনুভতি আমি বলে বুঝাতে পারবোনা। যেহেতো যদি এত বড় ছিলোনা তাই নৌকাটাও এত বড় ছিলোনা। কিন্তু সেখানে তার থেকেও আরো বড় বড় কিছু নৌকা ছিল।
আমার মনে হয় সেই নৌকা গুলোকে স্টিমার বলে। যাই আমরা একটা ছোট খাটো নৌকা ভাড়া করেছিলাম। যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি তাই আমরা পুরো নৌকাটাই ভাড়া করে নিয়েছিলাম।
নৌকায় যখন উঠলাম তখন নৌকার বসে বসে যখন পানির দিকে তাকিয়ে থাকি তখন আমার মনটা অনেক পরিষ্কার হয়ে যায়। কারণ আমরা বাসে প্রায় ১.৫ ঘন্টা ধরে বসে ছিলাম। তাই নৌকায় উঠে অনেকটা হালকে হয়ে গিয়েছিলম। আমরা তো এইরকম নিরিবিলি পরিবেশ পেয়ে ঘুমে এসে গিয়েছিলো , কিন্তু আমি মোটেও তখন ঘুমুতে চাইনি।
একটু পরে দেখি আম্মু আমার মামত্ম বোনকে বোকা দিচ্ছে ,সে নাকি নৌকায় বসে পানিতে হাত ডুবাচ্ছে। সেটা দেখে আমার ও একটু হাত ডুবতে ইচ্ছে করেছিল। তারপর যখন হাত ডুবাই তখন যখন নদীর মধ্যে চোখ যায় তখন অনেক ভয় লেগেছিলো তাই তার পর থেকে আর নদীর নিচে তাকাইনি। যাই হোক সেই সময়ের পরিবেশটা ছিল অনেক মজার।
আমি মোটেও চাইনি যে এত তারা তারই নৌকা ভ্রমণ শেষ হয়ে যায়। আমি ভেবেছিলাম যে আরো প্রায় ১ ঘন্টা লাগবে। তখনি দেখি আব্বু বলছে " আমরা চলে এসেছি " , শুনে আমি হতভাগ হয়ে যাই।
যাই হোক সেই ভ্রমণের পরে আবার ফিরে আসা ভ্রমণের কথা চিন্তা করে মনটাকে শান্তনা দেই। তখন শুধু অপেক্ষায় ছিলাম কখন অনুষ্ঠান শেষ হবে আর কখন আবার নৌকায় উঠবো !