বর্তমানে এমন কিছু ফিশিং সাইট বের হয়েছে যেগুলো আপনার আমার তথ্যা আমাদের অজান্তেই অন্য কারোর হাতে চলে যাচ্ছে। তাদেরকে হ্যাকার বলা হয় না। তারা আপনার আমার মতো একজন সাধারণ মানুষ। এই সাইট গুলো ব্যবহার করে যারা তথ্য চুরি করার চেষ্টা করে তারা একটি লিংক দিবে। সেই লিংকটা সেই ফিসিং সাইট থেকে তাকে দেয়া হয়। সেই লিংকটাতে প্রবেশ করে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার পাসওয়ার্ড টি তার কাছে চলে যাবে। এই রকম কিছু ওয়েবসাইট হল -Z -shadow , Shadow- wave . এইসব ওয়েবসাইট প্রবেশ করলে আপনার কম্পিউটারও হ্যাক হয়ে যাতে পারে। আমি শুধু সতর্ক থাকার জন্য আপনাদেরকে নাম গুলো বলেছি। আপনারা এই ওয়েব পেজ গুলোতে ভিসিট করলে যে কোনো সময় আপনার তথ্যা চুরি হয়ে যেতে পারে ।
অন্যদিকে যারা ডাইরেক্ট হ্যাকার তারা আপনারা কোনো সাহায্য ছাড়া আপনার তথ্যা চুরি করে ফেলতে পারে। আপনার আমার কম্পিউটারে যদিও কোনো প্রয়োজনীয় তথ্যা নেই যে গুলো ওদের কাছে চলে গেলে ওদের লাভ হবে। কিন্তু যারা বড় বড় বিসনেস ম্যান তারা তাদের তথ্যাকে চুরির হাত থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে। আমরাও আমাদের একাউন্টকে সুরক্ষিত রাখার জন্য কিছু প্রদ্দক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন :
2 Step verification :- এই সিকিউরিটি সিস্টেমটি আমার কাছে পার্সোনালী অনেক ভাল লেগেছে। এই সিস্টেমটি চালু করলে অন্য কারো ফোন থেকে যদি আপনার একাউন্ট এ লগ ইন করতে চায় তখন আপনার নাম্বারে একটি ভ্যারিফিকেশন কোড যাবে। যেটি ছাড়া কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করতে পারবে না।
Strong Password :- আমরা অনেকই আছি যারা ১-৮ পর্যন্ত বা যেই নাম্বার দিয়ে একাউন্ট খুলি সেটাই আবার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি। এটাই সবচাইতে বড় ভুল। আমাদেরকে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা ছোট ,বড় সব হাতের অক্ষরের হয়ে থাকবে। এবং আগে পরে কিছু সিম্বল ব্যবহার করতে পারেন। যাতে করে পাসওয়ার্ড টি অনেক স্ট্রং হয়ে যাবে।
Daily Check :- প্রতিদিন আপনার একাউন্ট সেটিং এ গিয়ে Your Device's গুলো চেক করতে পারেন। যাতে করে বুঝতে পারবেন কতটি ফোন আপনার একাউন্টটি লগ ইন করা আছে।
ইন্টারনেট প্লাটফর্মটি বিশাল বড় একটা প্লাটফর্ম। আমরা অনেকেই এটার সম্পর্কে অজ্ঞ । আসলে একমাত্র হ্যাকাররাই বুঝতে পারে কি কি করলে তথ্যা চুরি হওয়া থেকে বাঁচানো যায়। তবুও এইসব পন্থা অবলম্বন করলে সাধারণ হ্যাকার থেকে বাঁচা সম্ভব। আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
(Image Source)