জীবনের প্রতিটা কদমে আপনাকে অনেক দুঃখ বেদনা সহ্য করতে হবে। এটা তো স্বাভাবিকই , সব কিছু নিয়েই তো জীবন। আজ আপনার দুঃখ কালকে আবার অনেক সুখে থাকবেন এটাই নিয়ম। রাতের পর ভোর হবেই। আর সারাজীবন তো আপনার দুঃখ থাকবেনা। আসলে কি , আমাদের সুখ হাসি সব কিছু নিজের উপর নির্ভর করে। আপনি যদি পরিস্থিতি সামলাতে পারেন তাহলে অবশ্যই আপনি দুঃখের সময়ও নিজেকে সামলাতে পারবেন বা আপনার মনে হবে না যে আপনি দুঃখে আছেন। আসলে কি আমাদের সব কিছু আমাদের মন। আপনি আপনার মনকে খুশি রাখেন আপনার সব ঠিক হয়ে যাবে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
আসলে হাসার জন্য একটা না একটা কারণ অবশ্যই থাকে। আর এখন শুধু সেটাকে খোঁজার পালা। হয়তো এটাই সব থেকে কঠিন একটা ধাপ। কিন্তু অসম্ভব কিছু না। আপনার চারি পশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে কিছু সময় দিলেই আপনি হয়তো অনেক ভালো অনুভব করবেন। সব সময় নতুন কিছু করার চেষ্টা করবেন। এটাই আপনাকে সব থেকে বড় সুখ দিবে। আসলে আমরা আমাদের জীবনটাকেই ভালো ভাবে বুঝে উঠতে পারি না। সত্যি কথা বলতে গেলে টাকা দিয়ে কখনই সুখ কিনা যায়না। সব সময় আপনার মুখে হাসি ফুটিয়ে তুলার কারণ খুঁজতে হবে। আপনার চোখ গুলোকে জাগ্রত করুন। আপনি যেখানে সুখ খুঁজছেন সব সময় আপনি সেখান থেকে সুখ পাবেন না। আর হয়তো আর থেকেও বড় সুখ আপনি পাবেন যদি আপনি আপনার দুই চোখ দিয়ে একটু খুজেঁ।
চোখ দুটো খুলোন। অনেক কিছু জনাতে পারবেন। জীবন কারো জন্য থেমে থাকে না। হয়তো কয়েকদিন আপনার কষ্ট হবে কিন্তু দিন কিন্তু চলে যাচ্ছে। সময় থামবে না। আপনার এখন থামতে হবে। আর বাইরের জগৎ সম্মন্ধে ধারণা নিতে হবে। তখন হয়ত আপনার আর সেই মিথ্যা হাসির প্রয়োজন পরবে না। নিজেকে বদলাতে শিখুন। অন্যের জন্য জীবন উৎসর্গ করার মাঝেই সব থেকে বড় সুখ। আর থেকে বড় কিছু আর হতেই পারে না। আর সত্যি কথা বলতে অন্যের খুশিতে যখন নিজে খুশি হন সেটাই প্রকৃত খুশি। ওই খুশি কখনই আপনাকে ধোকা দিবে না। আজীবন চির স্থায়ী থাকবে।
নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দিন। দেখবেন এটার মধ্যে যে সুখ বা আনন্দ সেটা আর কোনো জায়গায় খুঁজে পাবেন না। আর ওদের মুখের হাসি গুলো একদম মূল্যহীন। একবার দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। কেউ টাকা দিয়ে এই খুশি কিনতে পারবেনা। আর সব সময় যাতে অন্যের মুখে হাসি থাকে সেটাই চেষ্টা করবেন। হয়তো সবার মুখে হাসি ফুটানোর মতো সামর্থ আপনার নেই , তাতে কি ? ১ জনের হাসিও অমূল্য। আর সব সময় চেষ্টা করবেন যাতে কারো মনে কষ্ট না দেন। এটা হয়তো আপনার জন্য সুখ বয়ে আনবে।
সবশেষে কথা হচ্ছে আপনাকে নিজের জন্য ভাবিয়েন না। অন্যের কল্যাণের মধ্যেই প্রকৃত সুখ মিলে। আর এই ২ দিনের দুনিয়ায় আপনি যদি অন্যের মুখে হাসি ফুটাতে পারেন তাহলে এর থেকে আনন্দের আর গর্ভের বেপার কি হতে পারে। তাই , সব সময় চেষ্টা করবেন যাতে সবার মাঝে ভালো একজন হতে পারেন এবং নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দিতে পারেন।