জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত গুলোতো সব সময় শৈশবেই ফেলে আসেন। তো চলুন আজকে একটু ওই দিন গুলোকে স্মরণ করা যাক। এখন তো অনেক বড় হয়ে গিয়েছেন। একবার ও কি এখন ওই ছোট বেলার দিন গুলোর কথা মনে পরে ? আসলে হয়তো মনে পরে কিন্তু জোর করে আবার না পড়ার ভান করেন। কারণ এখন তো আপনি অনেক বড় হয়ে গিয়েছেন। এখন বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব ও বেড়ে গিয়েছে। এইসব মনে করার সময় কোথায় ? আসলে শুধু আপনি না , পৃথিবীর বেশির ভাগ মানুষ এমন নিজেরদের শৈশব গুলোকে ভুল যায়। কত আনন্দ উল্লাস সবই যে আস্তে আস্তে মাটিতে মিশে যায়। কিন্তু হ্যা , সবাই কিন্তু এটাই চায় যাতে তারা আবার সেই দিন গুলো আবার ফিরে পায়। যেটা কখনই সম্ভব না।
আমিতো কোনো অনেক ছোট তবুও আগে মতো যে একটা খেলা ধুলা করতাম বা সারাদিন আড্ডা দিতাম। ওই গুলো এখন মিস করি। কারণ এখন তো আমাকে কেউ বাচ্চা বলবেনা। যথেষ্ট বুঝ এসেছে মাথায়। তাই এখন তো সব নিজের ইচ্ছা মতো করলে হবে না। বাকি সবার কথাও ভাবতে হবে। আর সেই জন্য এখন আগের মতো জীবনটাকে উপভোগ করতে পারি না। কি হবে উপভোগ করে ? আর এখন তো উপভোগ করার সময় টুকুও নেই , সব সময় নিজের পড়াশুনা , স্কুল ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হয়। কি আর করার।
তা প্রায় ১০ বছর আগের কথা। আমরা তখন বাড়িতে ছিলাম বাড়িতে বলতে গ্রামে আরকি। তখন তো ছিলামই অনেক ছোট আর তখনই ছিল সব থেকে সুন্দর জীবন। না ছিল কোনো পড়াশুনার করার চিন্তা । না ছিল কোনো আম্মু আব্বুর বাধা। সেটাই তো জীবনের আসল মানে। হ্যা , আমার আমাদের জীবনটাকে শুধু শৈশবের সময়ই উপভোগ করি। আর আস্তে আস্তে যত বড় হই তত দায়িত্ব বাড়ে আর জীবনের সেই দিন গুলোকে মনে করার সময়ও থাকে না। আসলে জীবনটাই এমন। আস্তে আস্তে সব হারিয়ে যাবে। আর সেটা আপনি টের ও পাবেন না। আর এটাই হচ্ছে জীবনে। আস্তে আস্তে সব কিছু মাটি হয়ে যাবে।
আচ্ছা এগুলো এখন বাদ দেই। আমি যদি আমার ছোট বেলার কিছু মেয়ের বন্ধুর কথা বলি তাহলে তো ওদের সাথে এখন প্রায় কথা হয়না বললেই চলে। আসলে কি আমি ছোট বেলা থেকেই অনেক লজ্জা পেতাম এমনকি এখনও মেয়েদের সামনে দাঁড়ালে লজ্জা পাই। তাই লজ্জার কারণে আমি আজও ওদের সাথে কথা বলিনা। হ্যা , মাঝে মাঝে ওদের একদম সামনে সামনি পড়লে তো আর একদম কথা না বলে থাকা সম্ভব না। তাই একটু কথা হয় তাও যদি একদম সামনে সামনি পরে। আর এটা হয়তো আমার জীবনে চলার পথে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে . কারণে জীবনের প্রতিটা ক্ষেত্রে এখন ছেলে মেয়ে একসাথে থাকে ।
এখন হয়তো মজে মাজে মনে পরে সেই দিন গুলোর কথা কিন্তু মনে হলেও কিছু করার থাকে না। আবার এমন ও হয় যে এইসব কথা মনে পড়লেও আর ভাবতে ভালো লাগে না। কি আর করার , যেটা চলে গিয়েছে সেটা তো আর ফিরে আসবে না। তাই আমার মতে এইসব ভেবে নিজের সময় নষ্ট করে লাভ নেই। কারণ এইসব তো শুধু কল্পনাই থাকবে। আর কি ওই দিন গুলো ফিরে পাবো ? কখনই না। এটা সম্ভব না।