মানুষের জীবন তো একটাই। আপনাকে তো অনেক বড় বড় স্বপ্ন দেখতে হবে। আপনাকে তো জীবনে অনেক বড় হতে হবে। আবার হয়তো কোনো সুযোগ আসবেনা নিজের স্বপ্ন গুলোকে পূরণ করার , তো এখনই তো সময় আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পূরণ করার। আর হ্যা , স্বপ্ন বলতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছিনা।
সবারইতো তাদের জীবনের বড় কিছু করার আশা থাকে। আর হয়তো আপনার এই স্বপ্ন দেখাটাই অপার জন্য অনেক বড় একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। আসলে কি মানুষের জীবনের আগানোর সর্ব প্রথম ধাপ হলো নিজের জীবনের একটা লক্ষ স্থির করা। তো আপনাকে ভেবেনিতে হবে যে এটাই আপনার জীবনের সাফল্যের প্রথম ধাপ।
হয়তো আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখছেন , আবার নিজেই ভাবছেন এইগুলো হয়তো কোনোও বাস্তবে পূরণ হবে না। আর যদি না হয় তাহলে সম্পূর্ণ আপনার দোষে। কারণ আপনি শুরু করার আগেই হার মেনে যাচ্ছেন। আর কেনই বা এটা সম্ভব হবে না। আপনার কি নিজের উপর ভরসা নেই। আর সত্যি বলতে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না।
হয়তো আপনার একটু বেশি কষ্ট করা লাগবে কিন্তু আপনি আপনার লক্ষে অবশ্যই পৌঁছাতে পারবেন। তো সব সময় নিজের স্বপ্নকে কঠিন ভেবে থেমে থাকবেন না ,কারণ স্বপ্ন পূরণ হওয়া আর না হওয়াটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনার কর্মের ফল অনুযায়ী আপনার স্বপ্ন পূরণ হবে।
আর হ্যা , সব সময় নিজের লক্ষটাকে বড় করার চেষ্টা করবেন। বড় স্বপ্ন দেখা কোনো খারাপ বেপার না। আসলে আমাদের দেশের মানুষ গুলো অনেক স্বার্থপর , তারা সব সময় চায় যাতে মানুষ উনাদের মতো নিচেই নেমে থাকে। কারোর ভালো কেউ দেখতে পারে না। আর হ্যা , আপনাকে আপনার সাফল্যের সময় অভিনন্দন জানাতে সবাই আসবে কিন্তু আপনাকে সাহায্য করার জন্য কেউ বা আপনাকে উৎসাহ দেয়ার জন্য কেউ থাকবে না।
এটাই এখন নীতি। তো আপনাকেও এমন ভাবেই আগাতে হবে। কিছু করার নেই। বার বার ব্যার্থ হবেন সবাই আপনাকে নিয়ে মজা করবে। তাতে তো আপনার দমে থাকা যাবে। আপনার ব্যর্থতায় তারাই হাসবে তারাই আবার আপনার সাফল্যের আপনার সুনাম করবে। কি আজব দুনিয়া।
আমার এত গুলো কথা বলার অর্থ হচ্ছে আপনারা সব সময় নিজেদের লক্ষ স্থির রাখবেন। অন্যের কথায় নিজেকে থামাবেন না। আর জীবনটাতো আপনার তো আপনি কেন অন্যের কথায় নিজেকে থামাবেন। অন্যের কথায় কেন নিজের জীবন নষ্ট করবেন। আর হ্যা ,সব সময় নিজের উপর ভরসা রাখবেন। আর এটাই সব থেকে বড়।
আপনার যদি নিজের উপরই নিজের ভরসা না থাকে তাহলে আপনি কিভাবে আপনার জীবনকে উজ্জ্বল করবেন। আর এটিতো সব থেকে বড় বেপার। যা কিছুই হয়ে যাকনা কেন আপনি আপনার ভরসা হারাবেন না। কারণ এটাই হচ্ছে আপনার এক মাত্র পথ চলার সাথী।