শিক্ষাই জাতির মেরুদন্ড
" শিক্ষা " জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ , এটা ছাড়া জীবনে কোনো দিন ও উন্নতি করা যায় না , আসলে শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনাকে পথ চলতে শেখায় , যদিও আমাদের দেশের বেশির ভাগ মানুষ এখন অশিক্ষিত। আসলে এটা বলতে যদিও একটা অন্যরকম লাগে কিন্তু হ্যা , আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী তেমন বেশি বেশি শিক্ষিত মানুষ নেই ।
হ্যা , আর সেই জন্যই আমাদের দেশের তেমন বেশি উন্নতি হচ্ছে না , যদিও আমাদের এখন বর্তমানে আগে থেকে অনেক উন্নতি হয়েছে কিন্তু সত্যি বলতে সেটা শুধু সব জায়গায় হয়না। যদিও আগের থেকে অনেক উন্নতি হয়েছে কিন্তু বর্তমানে অন্যন্য সব দেশের সাথে তুলনা করলে এটা কিছুই না ।
আসলে শিক্ষাই একমাত্র পন্থা আপনার জীবনকে আলোকিত করার। এটা ছাড়া আপনি আপনার জীবনে আশার আলো দেখতে পারবেন না , হ্যা , এটা এ সত্য , যারা জীবনে বড় কিছু অর্জন করতে পেরেছে তারা শিক্ষার দ্বারাই সেটা অর্জন করতে পেরেছে। আর আপনি যদি আপনার মধ্যে মনুষত্বের বিকাশ ঘটাতে চান তাহলে আপনার অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে , আসলে আমি যদি আরেকটু সহজ করে বলতেছি তাহলে , আচ্ছা , আপনি জীবনকে একটা দোতালা ঘরের সাথে তুলনা করেন , নিচ তলাটি হবে আপনার জীবন আর আর দোতলা টি হবে মনুষত্ত আর সেই দোতলাতে উঠার সিঁড়িটা হবে শিক্ষা , আর সেই শিক্ষা ছাড়া আপনি দোতলা অর্থাৎ মনুষত্বের ঘরে পা রাখতে পারবেন না।
এখন আশা যাক আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে , আসলে এটার কথা বলতে গেলে আমার আর কিছু বলা লাগবেনা , আমি যতটুক জানি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটিই সব থেকে সাধারণ , আসলে সবাই সব জায়াগায় একটা আনন্দ চায় কিন্তু আমাদের দেশের শিক্ষা বেবস্থায় সেটা নেই , আপনি যদি উন্নত দেশ গুলোর শিক্ষা ব্যবস্থার দিকে তাকান তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় ঠিক এই কারণেই আমাদের শিক্ষার হার অনেক পিছিয়ে আছে।
আচ্ছা , আপনার কি মনে হয় ? আসলে আমি তো একজন স্টুডেন্ট আমার কাছে যেটা অভাব মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম !
আবার এখানে উক্ত কথা তো থেকেই যায় যে আমাদের তুলনা মূলক ভাবে অনেক গরিব সেই জন্য হয়তো উন্নত দেখগুলোর মতো তাল মিলিয়ে চলতে পারছেনা।
আসলে এই কথা গুলো দ্বারা আমি এটা বুঝতে চাচ্ছিনা যে আমাদের দেশে লাগবেই , তবে হ্যা , যদি ওই রকম বেবস্থা নেয়া যেত তাহলে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা থেকে আরো অনেক ভালো কিছু আশা করতে পারতাম ! শুধু এতোটুকু ই বলার ছিল।