স্কুল জীবন!

Words
413
Reading
2 min
Listen
Play
5y

pexels-eberhard-grossgasteiger-2088146.jpg

আর মাত্র কিছুদিন বাকি স্কুল জীবন শেষ হওয়ার। সবাই বলে যে স্কুল জীবনের থেকে ভালো আর কোনো জীবনই হয়না। আসলে আমি হয়তো সেটাকে উপলব্ধি করতে পারছিনা , হয়তো এটা শেষ হওয়ার পর উপলব্ধি করতে পারবো। যদিও আমার কাছে মনে হয় কলেজ লাইফটা হয়তো আরো বেশি ভালো হবে। কিন্তু সবার থেকেই শুনি যে স্কুল লাইফ এর মতো আর কোনো লাইফই হয়না।

আসলে সত্যি বলতে আমি আমার স্কুল জীবনে তেমন কোনো মজাই করিনি। মজা বলতে , বন্ধুদের সাথে মজা করার কথা বলিনি। বলছি যে , আমার বন্ধুদের মধ্যে কিছু কিছু বন্ধু আছে যারা সব সময় মজা করে আনন্দ উল্লাস নিয়ে থাকে।

যেমন তারা মাঝে মধ্যেই স্কুল ফাঁকি দিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। আর ২-৩ জন না। তা প্রায় ৭-৮ জন মিলে একসাথে স্কুল ফাঁকি দেয়। আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সত্যি বলতে আমি জীবনে ১ বার ও স্কুল ফাঁকি দেয় নি। যদি দেয় তাহলে আম্মু হয়তো আমাকে আস্ত রাখবেনা। আর সত্যি বলতে আমার আম্মু এইসব বেপার নিয়ে সব সময় সিরিয়াস থাকতো। কোনোদিন ও আমাকে বলেনি যে আজকে স্কুল এ যেতে হবে না। মানে যদি অসুস্থ না থাকি আরকি।

আমার শখ ছিল কোন স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাবো আবার একদিন চেষ্টাও করতে গিয়েছিলাম কিন্তু সফল হতে পারিনি। মানে স্যার দেখে ফেলেছিলো , তারপর আম্মুর কাছে নালিশ দিয়েছিল। তারপর থেকে আর স্কুল পালানোর কথা ভেবেও দেখিনি। ঐদিন এ ছিল আমার সর্ব শেষ চেষ্টা স্কুল পালানোর।

আর অনেকেই দেখি ওয়ান থেকে একদম এসএসসি পর্যন্ত এক স্কুল ই থাকে কিন্তু আমি ওয়ান থেকে এসএসসি পর্যন্ত প্রায় ৪ টা স্কুল পরিবর্তন করেছি। আর প্রতি স্কুল এ প্রায় ৩-৪ বছর করে কাটিয়েছি। কিন্তু স্কুল পরিবর্তন করে একটা জিনিস লাভ হয়েছে যে অনেক গুলা বন্ধু পেয়েছি। আর রাস্তায় বের হলেই কারো না কারো সাথে দেখা হবেই। আর আমি সত্যি বলতে ভালো খারাপ সবার সাথেই চলি।

অনেকেই বলে যে সব সময় ভালোদের সাথে চলবি। কিন্তু সত্যি বলতে আমি সব সময় সবার সাথেই চলার চেষ্টা করি। আর সত্যি বলে যারা খারাপ, আমার যদিও খারাপ বলে ঠিক কিন্তু আর কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছিনা তাই খারাপই বললাম। যাই হোক , তাদের মনটা সব সময় পরিষ্কার থেকে কেন জানি। আমি যার যার সাথে চলেছি তারা সবাই অনেক ভালো ছিল মনের দিক থেকে।

আমি যদি ওদের সাথে খারাপ ব্যবহার ও করি তাতেও তারা কোনো মাইন্ড করে না। তাদের মনটা সব সময় পরিষ্কার থাকে। আর সেই জন্য সত্যি বলতে আমি বেশির ভাগ কথা বার্তা তাদের সাথেই শেয়ার করি। আর হ্যা , ওদের সাথে চললেই কিন্তু আপনি খারাপ হবেন না। আসলে সব কিছু নিজের হাতে , আপনি না চাইলে কেউ জোর করেও আপনাকে করতে পারবেনা।

Image source

স্কুল জীবন! | Ecency