২০ দিন যাবৎ থাকছি। অনেক লম্বা একটা জার্নি। চলে যাবো আগামীকাল। কিন্তু আজকেই যেন অনেক খারাপ লাগছে এই কথা ভেবে যে কালকে চলে যেতে হবে। কেমন জানি একটা মায়া জন্মে গিয়েছে এই গ্রামটার প্রতি। কি জানি আবার কখন এত বড় একটা লম্বা বেড়ানি দিবো। কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয়না আর আগামী ৩-৪ বছরের মধ্যেও এত বড় একটা জার্নিতে যাওয়া হবে না। হ্যা , মনে কিছু দিন পর পর ঘুরতে তো যাবো কিন্তু একসাথে এত বড় লম্বা ছুটি আর কখনোই হয়তো আর পাওয়া হবে না। আচ্ছা যাই হোক , আমি তো এখন ভাবছি যে ঢাকায় যাওয়ার ২ দিন পর্যন্ত আমার কোনো কাজের প্রতি মন বসবেন। কি করবো সেটা ভেবেপাচ্ছিনা। আর কিছু করার ও নেই।
ভেবেছিলাম আজকে শেষের দিনে একটু ঘুরতে যাবো কিন্তু কেন জানি শরীরটা অনেক খারাপ লাগছিলো। ইচ্ছা করছিলো যে আজকে সারাদিন এভাবেই শুয়ে থাকি। ওরা এসে একটু পর পর ডেকে যায় কিন্তু আমি মানা করে দেই। কিছুক্ষন পর ভাবলাম যাই করি না কেন এটাই শেষ দিন। তো এটাকে তো এভাবে নষ্ট হতে যাওয়া দিবো না। কিছুক্ষনের জন্য বের হই , আসলেই শুধু শুধু বোকার মতো বসে ছিলাম যদি আরো আগে বেরোতাম তাহলে হয়তো আরেকটু বেশি আনন্দ করতে পারতাম। আচ্ছা যাই হোক,সকালের দিকের ১০ টায় ঘর থেকে বেরিয়েছিলাম আর দুপুর ১ টায় বাসায় ফিরেছিলাম। এতক্ষন শুধু ঘুরেইছিলাম।
বাসায় ফিরে শুধু একটু খেয়ে আবার বেরিয়ে পড়ি। ঠিক সন্ধ্যার দিকে বাসায় ফিরি। সত্যিই মনটা অনেক শান্ত হয়েগিয়েছিল। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আজকেই শেষ দিন। আগামীকাল আবার আগের মতো বন্দি জীবনের ফিরে যেতে হবে। রাতে বাসায় ফিরি , তখন শুয়ে শুয়ে ভাবি যে যদি আমরা একেবারে বাইরতে চলে আসতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু হটাৎ করে আবার মনে পরে যে যদি একেবারে চলে আসি তখন তো আর আমাদের এই জীবনটা খুঁজে পাবো না। আর সত্যি বলতে আমার গ্রামের নিয়ম নীতি একটুও পছন্দ না কারণ উনারা সব সময় অনেক তারাতারি ঘুমিয়ে পরে আবার সব কিছুই আমাদের থেকে একদম আলাদা।
যদি এখানে আসি তাহলে সত্যি কথা আমি মোটেও খুশি হবো না। তাই যে যেখানে আছি সেটাই অনেক ভালো আছি। এখন হয়তো আবেগের কারণে ইচ্ছা হয় বাড়িতে চলে যাওয়ার কিন্তু আবেগে তো কাজ করলে হবে না বিবেক দিয়ে কাজ করতে হবে। তাই আমার মতে এখন আমার জন্য ঢাকাই অনেক ভালো। আর আমি ছোট বেলা থেকে ঢাকায়ই বড় হয়েছি তাই সত্যি বলতে আমি আজীবন ঢাকায়ই কাটাতে চাই। আর আমার আম্মুর কথা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম তো আগে পরে তো আমাদের গ্রামে যেতে হবে। কিন্তু সত্যি কথা আমার একটু মতনেই। আচ্ছা এখন এইসব বলে লাভ নেই।
পরদিন যখন চলে আসি তখন সত্যিই অনেক খারাপ লেগেছিলো , এমনকি তার ২ দিন পর্যন্ত একদম মন মরা হয়েছিলাম। যদিও আস্তে আস্তে সব আগের মতো হয়েগিয়েছিল। কিন্তু ওই স্মৃতি গুলো মাঝে মাঝে একা একা ভাবতে অনেক ভালোলাগে।