আমার শৈশবের স্মৃতি
আমরা সবাই যতই নিজের শৈশবে খারাপ সময় কাটাই ,কিন্তু সেই সময় গুলোই কিন্তু কোনো এক সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। মনে হয় ইস আবার যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম ? আসলে শৈশব কখনো খারাপ কাটে না , সব সময় ভালোই কাটে। অনেকেই বলে " যায় দিন ভাল যায় আর আসে দিন খারাপ আসে ! তেমনি শৈশবের কাটানো দিন গুলো আমার মোতে জীবনে সবথেকে ভালো দিন। সেই রকম দিন আর হয়তোবা কোনো দিন ফিরে আসবেনা।
আমার জীবনে শৈশবের দিনগুলো যেন সব থেকে ভালো দিন ছিল। আমি অনেক আফসোস করি সেই দিন গুলোর জন্য। হাজারো স্মৃতি মিশে আছে সেই শৈশবের দিন গুলোতে। আজসেই স্মৃতি গুলোকে মনে করা ছাড়া কোনো কিছু করার নেই।
আমি ছোট বেলায় বাড়িতে থাকতাম কিন্তু কিছুদিন পর আমাকে ঢাকায় চলে আস্তে হয়। আমি শৈশবের বেশির ভাগ সময় ঢাকায় কাটিয়েছি। আর নতুন নতুন ছিলাম বলে এখানে কেউ ছিলোনা খেলার মতো। তাই আমার জীবনের অনেক আনন্দ গুলো আমি মিস করেছি। এখন শুধু আফসোস করি যদি সেই সময় গুলোকে আবার ফায়ার পেতাম।
আমাদের বাড়িতে বেশির ভাগ ছেলে মেয়ে ছিল আমার বয়সী। মানে আমরা সবাই একসাথেই খেলা ধুলা করতাম। এখন সব শেষ হয়ে গিয়েছে। বছরে যদি ১-২ বার যাই তাহলেই খেলা হয় আর না হয় ঘরের কোনায় বসে বসে সেই স্মৃতিগুলোকে মনে করতে থাকি। এখন আর মনে করা ছাড়া কোনো কিছু করার নেই , আর ফিরে আসবেনা সেই দিন গুলো। এখন শুধু মনে করার পালা।
আরো অনেক বন্ধু রয়েছে কিন্তু এখন আর তাদের কে খুঁজে পাওয়া যায়না। একমাত্র ঈদে সবাই একত্রিত করে পারি। আমরা সবই ছিলাম একগ্রামে ছেলে পেলে। আসলে এখন সবার সাথে তেমন একটা কথা হয়না। হ্যা , কিছু কিছু বন্দুর সাথে এখনো কথা হয়। কিন্তু হাতে গুনা ৪-৫ জন। আর এই ৪-৫ জন এ আমরা সবার থেকে একটু আলাদা ছিলাম , তাই সবার বন্ধুত্তটা এখনো অনেক মজবুদ।
আমি চাই আমাদের বন্ধুত্বটা এভাবেই সবসময় মজবুত থাকুক। আগের দিন গুলো খুজআপবনা জানি কিন্তু এখন আর সেই বন্ধুদেরকে হারাতে চাই না। তারা যেমন আমাকে ভালোবাসে আমিও তেমনি তাদেরকে ভালোবাসি। আমি এটাই কামনা করবো যে তারা যেন কোনোদিন আমার কাছ থেকে দূরেসরে না যায়।