প্রায় ১০ বছর ধরে স্কুল জীবন পার করেছি। এখন সময় এসেছে এই স্কুল জীবনটাকে ছেড়ে নতুন কিছুর সূচনা করার। জানিনা কেমন কাটবে দিন গুলো কিন্তু হ্যা , যেটা যায় সেটা কখনো ফিরে আসে না সেই হিসাবে আমার এই স্কুল জীবনটাকে অনেক মিস করবো। আর এই স্কুল জীবনের বন্ধু গুলোকেও অনেক মিস করবো। এখন এমন একটা অবস্থা হয়ে গেসে যে আমরা যে ১০ জন একসাথে থাকতাম এখন সবাই গিয়েছে এইরকম ১০ তা শহরে। সবাই এখন নিজের স্বপ্ন পূরণের উদ্যেশে রওয়ানা হচ্ছে। কে কোথায় যাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। এখন থেকেই তো সবাই ছুটো ছুটি করছে কলেজ এ ভর্তি হওয়ার জন্য।
যতটুকু শুনেছিলাম কলেজ খুলে সম্ভবত ২ মার্চ। কলেজ এ ভর্তি হওয়ার পর এটাই হয়তো শেষ কিছু দিন সময় থাকবে বন্ধুদের সাথে সময় কাটানোর। সবাই তো সবার স্বপ্ন পূরণের উদ্যেশে রওয়ানা হবে। কে কোথায় যায় সেটার কোনো ঠিক নেই। এখন শুধু কিছু দিনের অপেক্ষা। আর হ্যা , এটা সত্যি যে আমরা যেখানেই থাকি না কেন বন্ধুত্বটা ঠিক আগের মতোই রাখার চেষ্টা করবো। জানিনা পারবো কিনা হয়তো এখন যেমন গভীর সম্পর্ক সেটা হয়তো তখন অর্থাৎ কিছুদিন পর আর থাকবেনা। কিন্তু হ্যা , এখন তো সময়ত ডিজিটাল , কথা হবে প্রতিদিনই। শুধু হয়তো সরাসরি দেখা হবে না। আর হলেও অনেক দিন পর পর।
আর তখন হয়তো একা হয়ে যাবো কিন্তু হ্যা , তার সাথে সাথে কিছু নতুন বন্ধুও পাবো। এটা ঠিক যে সব সময় তো সব কিছু থাকে না সেই হিসাবে তো আমাদের এইসব বেপার মেনে নিতেই হবে। আর না মেনেও বা কি হবে যেটা হওয়ার তো সেটাই হবে। আর হ্যা , সত্যি কথা বলতে ওঁদের অর্থাৎ বর্তমান বন্ধুদের সাথে আমার পরিচয় এমন দৈনন্দিন চলা ফেরায় তেমন বেশি একটা অসুবিধাও হবে না কিন্তু হ্যা , স্কুল এর আনন্দটাতো আর পাবো না। আচ্ছা যাই হোক। এইসব বাদ দেয় , আমি যে স্কুল জীবনটা ছেড়ে যাবো সেটাই তো আর খুঁজে পারবো না।
সবার কাছেই শুনি যে স্কুল জীবনটাই নাকি সব থেকে সুন্দর জীবন এখন হয়তো বুঝতে পারবোনা কিন্তু যখন চলে যাবে তখন বুঝতে পারবো। এটাই তো নিয়ম হারানোর পর সেটার গুরুত্তটা বুঝতে পারি। সেই হিসাবে তো কলেজ জীবনে উঠার পরই বুঝতে পারবো যে স্কুল জীবনে কত সুখে ছিল। আমি প্রথমে অনেক মন খারাপ করেছিলাম কিন্তু পরে ভাবি যে এটা তো শুধু আমার ক্ষেত্রে না সবাই এমন সবার কাছে বন্ধুগুলোকে হারাতে চলেছে। আর হ্যা , এটাই তো শেষ না , এমন ও হতে পারে যে সবার মধ্যে ঠিক আগের মতোই সম্পর্ক থাকবে।
সেই জন্য মন খারাপ করেও কোনো লাভ নেই , যেটা হওয়ার সেটা হবেই , মন খারাপ করতে কিছুই হবে না আবার হয়তো এমন ভাবেই উনিভার্সিটিতেও চলে যেতে হবে। আর এটাই হবে কিছু তো আর করার নেই। তাই সব কিছুকে সুন্দর ভাবে মাথা পেতেনায়ই শ্রেয়।