জীবনের শুরুটা তো অনেক সুন্দর হয় , একের পর এক সবাই আপনার আদর করে স্নেহ করে। আস্তে আস্তে যখন আপনার বয়স বাড়তে থাকে তখন আপনার আস্তে আস্তে আপনার দায়িত্বও বাড়তে থাকে। আর আপনি যখন আপনার দায়িত্ব গুলো সঠিক ভাবে আপনার দায়িত্ব গুলো পালন করবেন না তখন আপনার উপর জোর করা হবে। যদিও , বড় হওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন না করলে আপনার জীবনের বিশাল বড় একটা প্রভাব ফেলবে। তাই আমার মতে আপনার দায়িত্ব গুলোকে আপনার সঠিক ভাবেই পালন করে উচিত ।
কিন্তু সমস্যাটা হয় যখন আপনার এইসব দায়িত্ব গুলোর জন্য আপনি আপনার জীবনটাকেই উপভোগ করতে পারেন না। আসলে কি , আমার দেশের সবাই ভাবে যে উচ্চ শিক্ষিত হলেই সে অনেক ভালো বা ওর মধ্যে ভালো মানুষের গুনাগুন থাকে। আসলে এইসব কিছুই না , আপনি পড়া শুনা করবেন তা তো ঠিক আছে কিন্তু আপনি যদি শুধু আপনার জীবনে ভালো চাকরি পাওয়ার জন্য বা শুধু নিজের স্বার্থের চিন্তা করে পড়া শুনা করেনা তাহলে এটা তো উল্টো হয়ে গেলো। কারণ শিক্ষা অর্থাৎ পড়া শুনা , আমাদের কখনোই আমাদের বলে না স্বার্থপর হতে।
শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের মধ্যে মানুসত্তকে আনা। আচ্ছা যাই হোক , আমাদের দেশের কথা বলছিলাম। আমাদের দেশের বেশির ভাগ মানুষই এখন নিজের জীবনে ভালো ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশুনা করে। তার মধ্যে কেউ কেউ হয়তো শিক্ষার আসল মানেটা বুঝতে পেরেছে আবার কেউ কেউ হয়তো পরেনি। যাই হোক , উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই আপনি ওকে ভালো ভাবে যাচাই করতে পারবেনা না। সব কিছু নির্ভর করে ওর ব্যবহার এর উপর ।
আর যেহেতু আমাদের দেশের মানুষজন শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে কাউকে যাচাই করে , সেই কথা ভেবে আমাদের দেশের বেশির ভাগ বাবা মা চায় যাতে তাদের সন্তানটাও অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। যাতে তারা সমাজে আর দুইটা বাবা মায়ের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে।
কিন্তু কতজন আর নিজের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ? আসলে তাতে সন্তানের কোনো দোষ নেই। বাবা মায়েরই দোষ থাকে , সব সময় উনারা জোর করে পড়তে বসান। আসলে জোর করে কিছু হয়না। তার মানে এই না যে আমি পড়াশুনা করতে বারণ করছি। পড়াশুনা আমার জীবনের সব থেকে বড় একটা অংশ এটা ছাড়া আমাদের জীবনের কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। আমি শুধু আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলছি ।
মানুষ সব সময় সৃজিনশীল কিছু করতে পছন্দ করে। সেই হিসাবে আমাদের শিক্ষা বেবস্তা মতো উন্নত না। আমরা যদি বাইরের বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি লক্ষ করতে পারবো। এখন তো কিছু করার নেই , দেশ যেভাবে চলে আমাদেরকেও তেমনি ভাবে চলতে হবে।