কিছু সময় প্রকৃতির সাথে
অনেক দিন ধরে বাড়িতে যায়নি। কিছুদিন পর যাবো ! ভেবে রেখেছি কোথায় কোথায় যাবো। যদিও আরো কিছুদিন পর যাবো। কারণ এখন আমার স্কুল থেকে এসাইনমেন্ট দিচ্ছে। এসব শেষ হওয়ার পর যেতে হবে ! আর যতবার যাই ততবারই ভেবে রাখি কোথায় কোথায় যাওয়া যায়। আর আমাদের গ্রামে অনেক সুন্দর জায়গা রয়েছে। আর জায়গা গুলাতে গিয়ে সব সময় আমি বসে থাকি।
কেন জানি এত ভালো লাগে জায়গা গুলো। আর সত্যি বলতে আমি আমাদের গ্রাম তেমন ভালো করে চিনিনা। তাই ঘুরতে গেলেও বেশি দূরে যাইনা !
আর যখন যাই তখন বেশির ভাগ সময় বিকাল থাকে। আর আমার কাছে বিকালটাই সব থেকে বেশি ভালো লাগে । আর এই ছবি গুলো বিকালেরই ছবি। এত সুন্দর দৃশ্য আমি ওই দিনই সর্ব প্রথম দেখেছিলাম । আসলে প্রকৃতির মাঝে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দটা কোন জায়গায়ই পাওয়া যাবে না।
আসলে এই জায়গায়টায় আমি আগে যাই নি ! প্রথমবার যাওয়ার পর ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গা আমাদের বাড়িতে আছে ! তা প্রায় বিকাল ৩ টার দিকে গিয়েছিলাম। আর বাড়িতে ফিরেছি প্রায় সন্ধ্যা বেলা !
আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। আর চাই সব সময় প্রকৃতির মাঝে ডুবে থাকতে ! আর বাড়িতে গেলে বেশির ভাগ সময়ই কাটাই ঘুরোঘুরি করে। আর মাই এই জায়গাটা সম্পর্কে জানতাম না , আমি একজনকে জিজ্ঞেস করলে আমাকে এইখানে আসতে বলে। তার পরদিন থেকে বেশির ভাগ সময় সেখানেই বসে থাকি !
বসে থেকে থেকে যখন একঘেয়েমি চলে আসে তখন সামনের ধান খেতে হাটতে যাই। এই নীলাকাশের মাঝে আর ওই হেলানো সূর্যের সাথে খুলে মাঠে হাঁটার স্বাদটাই অন্যরকম। আর পাশেই একটা মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে। এই রকম দৃশ্য কি আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়? আর আর এইসব জায়গাকে ভালোবাসার কারণ আমি যখনি সেখানে যাই তখনি যেমনটা একদম হালকা হয়ে যায় ! মন খারাপ হলে আমি সেখানে গিয়েই বসে থাকি !