আমি যখন আমাদের দেশে বন সম্পদের রিপোর্ট দেখছিলাম তখন দেখি আমাদের দেশে স্বাভাবিকের তুলনায় অনেক কম বন সম্পদ আছে। একটি দেশে সর্বনিম্ন ২৫% বন সম্পদ থাকা উচিত। আমাদের দেশে মাত্র ১৭% বনসম্পদ আছে। আমাদের দেশে আগে প্রচুর বন সম্পদ ছিল কিন্তু এখন বর্তমানে অনেক কারণেই সে সব উজাড় হয়ে গেছে। আর বন উজারকরণ বলতে গাছ পালা কাটে ফেলাকে বুঝানো হয়েছে। গাছ পালা তো আমাদের কোনো ক্ষতি করে না । বরং তার কারণেই আমরা বেঁচে আছি। এর সেই গাছ পালাকেই আমরা নিজেদের সার্থে কেটে ফেলছি। আবার সেই গাছের কারণেই আমাদের পৃথিবী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।
আমাদের দেশে বর্তমানে অনেক জনসংখ্যা হওয়ার কারণে তাদের বসত বাড়ি স্থাপন এর জন্য গাছ পালা কেটে ফেলা হচ্ছে। আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব দিন দিন বেড়েই চলেছে। আবার অনেকেই আছে যারা গাছ পালা কেটে কাঠ দিয়ে নানা ধরনের আসবাবপত্র তৈরী করে আর সেই আসবাবপত্রই আমরা ব্যবহার করি। মূল কারণ আমাদের দেশের জনসংখ্যাই। আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ত প্রায় ১০১৫ জন প্রতি কিলোমিটারে। জনসংখ্যার ঘনত্বটা আগের থেকে প্রায় ২ গুন বেড়ে গেছে । আর তাদের চাহিদা মেটাতেই গাছ পালা কেটে ফেলা হচ্ছে।
গাছ গুলো কাটার ফলেই আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তন হওয়ার ফলেই নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। আর এই অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। আর এই অবনতির কারণে প্রথিবী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আর এই পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে আর যত সম্ভব গাছপালা কাটা বন্ধ করতে হবে।
পৃথিবীর দিন দিন উষ্ণতা বেড়ে যাচ্ছে আর সেই উষ্ণতা বাড়ার কারণ হল পৃথিবীর মধ্যে কার্বন ডাই অক্সাইড এর পরিমান বৃদ্ধি। আর সেই কার্বন ডাই অক্সাইড এর পরিমান বৃদ্ধির কারণ গাছ পালা উজাড় করণ। কারণ গাছ গুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেই বেঁচে থাকতো কিন্তু পর্যাপ্ত পরিমানে গাছ না থাকায় আমাদের পৃথিবী আগের তুলনায় অনেক উষ্ণ হয়ে গিয়েছে। এছাড়াও আমাদের ওজন স্তরের স্তর গুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে যার কারণে সূর্যের ক্ষতি কর রশ্নি গুলো পৃথিবীতে প্রবেশ করছে ।
আমরা যেহেতু আমাদের প্রয়োজনে গাছ কাটছি সেটা না হয় মানা যায় তাহলে আমরা সেই গাছকে পূরণ করতে গাছ কেন লাগাচ্ছিনা ? এতে করে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু যদিও সেটা আমরা উপলব্ধ করতে পারছিনা। কিন্তু খুব শীঘ্রই সেটা বুঝতে পারবো। উষ্ণতার কারণে হিমালয়ের অঞ্চলে সব বরফ গলে সমুদ্রে মিশে সেই পানির উচ্চতা বারিয়ে দিচ্ছে। এটা শুধু হিমালয়ের ক্ষেত্রে না। আরো অন্যান্য দেশেও ।
তাই এখনো আমাদের সব জায়গায় গাছ লাগানো উচিত। যদি গাছ লাগাই তাহলে আর পৃথিবীর উষ্ণতা বাড়বেনা। যাতে করে বরফ ও গলবেনা আবার ওজোনস্তর ও আর নষ্ট হবে না। আর সেই সেই সূর্যের অতি বেগুনি রশ্নির কারনেই আমাদের পৃথিবীতে ক্যান্সার এর পরিমান বেড়ে যাবে। আসলে গাছ লাগালে আমাদের শুধু মাত্র এক দিকে না বরং হাজারটা দিক দিয়ে লাভ হবে। তাই আমাদের সব জায়গায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগানো উচিত।
Image source :- Pixabay