এতদিন ধরে শুনেছিলাম ১৮ বছরের নিচে নাকি কেউ টিকা দিতে পারবেনা। কিন্তু এখন আবার শুনছি ১২ বছরের উপরের সবাই টিকা পাবে। সেই সূত্রানুসারে আমাদের ও এখন টিকে দিতে হবে। আচ্ছা যাই হোক , এতদিন বলেছিলো স্কুল থেকে রেজিস্টেশন করবে কিন্তু আজকে গিয়ে দেখি কারোর রেজিস্টেশনই হয়নি। আমি ভেবেছিলাম আমাদের হয়তো স্কুল থেকেই রেজিস্টেশন হয়ে যাবে তাই আমি আর কোনো রেজিস্টেশন করিনি। আচ্ছা যাই হোক , রেজিস্টেশন করতে তেমন বেশি সময়ও লাগে না কিন্তু তবুও কোনো একটা জিনিস তাড়াহুড়া করে করাটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে।
গতকাল রাতে আমাদে স্কুল এর ফেইসবুক পেজ এ নোটিশ দিয়ে দেয় যে আজকে সকালে আমাদের টিকে দিবে সবাইকে সকাল ৮টার মধ্যে স্কুল এ উপস্থিত থাকতে হবে। আমার তো রেজিস্টেশন হয়নি আমি ভেবেছি স্কুল থেকে করে রেখেছে তারপর স্কুল এ গেলে হয়তো কার্ডটা দিয়েদিবে। কিন্তু স্কুল এ গিয়ে দেখি আমি ছাড়াও আরো অনেকেই আছে যারা এখনো রিজিস্টেশন করে নি। তারপর অনেক দৌড়াদৌড়ির পর অবশেষে আমার রেজিস্টিশন করি তারপর স্কুল এ এসে সবার সাথে লাইন ধরে সাউথ পয়েন্ট স্কুলএর উদ্যেশে রওয়ানা হই। যেতে যদিও সময় বেশি লাগে নি কিন্তু সকাল বেলা বের হওয়ার কারণে পুরোটা রাস্তা রোদের মধ্যে দিয়ে হাটতে হয়।
রোদের মধ্যে দিয়ে হাটতে হাঁটতেই আমার শরীরী ক্লান্ত হয়ে গিয়েছিলো। কিন্তু কিছু করার নেই আমার মতো সবাই এমন রোদের মধ্যে দিতে হেটে ক্লান্ত হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক , সবার সাথে গিয়ে অনেকটা মজাই হয়েছে। অনেক ধাক্কা ধাক্কির পর আমরা টিকে কেন্দ্রে গিয়েছি। তারপর আমরা একটা লাইন এ ছিলাম আর পাশে দিয়ে যাদের টিকে নেয়া শেষ তাদের বের হতে দিচ্ছিল। সত্যি বলতে আমি রীতিমতো ওদের দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম !
আমাদের যখন একটা রুম এ নিয়ে যাওয়া হয় তখন আমরা ফ্রেন্ড রাই ছিলাম ৬ জন। একে একে করে সবার নাম ডাকছিলো তারপর ধরে আস্তে করে সুঁই দিয়ে দিচ্ছিলো। আমি প্রথমে ভয় পেয়েছি যে সুঁই টা নাকি মোটা সুঁই। কিন্তু পরে দেখি না এটা স্বাভাবিকই আসলে যারা প্রথমে টিকে দিয়েছে তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য এই রকম উল্টা পাল্টা কথা বলেছিলো !
যাইহোক টিকা দেয়ার পর এতক্ষণ পর্যন্ত ভালো ছিলাম কিন্তু এখন হাত অনেক ব্যথা করছে। শুনেছি ২ দিন পর্যন্ত নাকি এই ব্যথাটা থাকবে। আবার এখনও অনেক ব্যথা করছে। যদিও বাম হাত ততটা সমস্যা হবে না কিন্তু তবুও হাত টা নাড়াতে পারছিনা। অনেক ব্যথা করছে। যাই হোক , আমাদের তো আজ না হোক কালে ভ্যাকসিন দিতেই হবে। তাই আগে পরে ব্যথা সহ্য করতেই হবে।