কয়েকদিন হয়েছে কোনো রকম লেখা লেখি করি না। ভেবেছিলাম আরো কয়েকটা দিন লেখা লেখি থেকে বিরত থাকবো। কারণ হাতে তো সময় নেই। সব কিছুর পিছনেই তো সময় দেয়া লাগে। আমার পরীক্ষা চলছে , এখন তো আর অবহেলা করা যাবে না। তাই এতদিন একটু বিরতিতে ছিলাম , আমাদের সব মিলিয়ে প্রায় ৩ তা পরীক্ষা হওয়ার কথা তার মধ্যে ২ তা শেষ। আর মাত্র ১ টা বাকি। তাও আবার ২২ তারিখ এ। সেই জন্য আমি আর তেমন চাপ নিচ্ছি না। এমনিতেও এত দিন ধরে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি !
আর যাই হোক , আমি নতুন অনেক কিছু শিখলাম এই পরীক্ষার থেকে। আগে যদিও এমন বোর্ডের অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু তখন তো অনেক ছোট ছিলাম। বোর্ড সম্পর্কে তেমন কোনো ধারণা নিতে পারি নি। যদিও এই বার পরীক্ষা দেয়ার সময় অনেক ভয় পেয়েছিলাম। সত্যি বলতে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিলো। এক তো হচ্ছে ঠান্ডা আর আরেকটা হচ্ছে মনের ভয়। আর আমি যত বার বার্ষিক পরীক্ষা দিতে গিয়েছি তত বারই আমার ভয়ে হাত পা কাপ শুরু করে। আসলে কি আমি বেশির ভাগ সময় নিজের এই নারভাস এর কারণে অনেক জানা উত্তরও ভুল করে দিয়ে আসি !
আচ্ছা , আমি আমার প্রথম পরীক্ষার গল্প বলি। ওই দিন সকালে ৫;৩০ এ ঘুম থেকে উঠি। আর উঠেই পড়তে বসে পড়ি। কারণ এটা পদার্থ বিজ্ঞান পরীক্ষা। একটু ভুল করলেই পুরো নম্বর কাটা। এটাতে অনেক সাবধানে লিখতে হবে। আর আমার মতে যদি রসায়ন পরীক্ষাটা আগে হতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। কারণে পরীক্ষার প্রথম দিনতো তাই একটু ঘাবড়ে ছিলাম তার মধ্যে আবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। মানে , আমার উপর দিয়ে ঝড় যাচ্ছিলো !
যাই হোক , ভয় কে হয় করার চেষ্টায় ছিলাম কিন্তু আমি বলতে গেলে প্রায় ব্যর্থই , কারণ আমার সেই ভয়ের কারণে আমার প্রায় ২ টা MCQ ভুল হয়েছিল। আর সত্যি বলতে আমার সময়টা অনেক কম হয়ে গিয়েছিলো। MCQ এর জন্য আরকি। কারণ পদার্থ বিজ্ঞান এ অনেক ম্যাথ থাকে আর সেই ম্যাথ গুলো করতে ১ মিনিট এর বেশি সময় লাগে। সেই হিসাবে MCQ এর জন্য সময়টা অনেক কম হয়ে গিয়েছে !
আচ্ছা যাই হোক , যেতে হওয়ার হয়ে গিয়েছে ঐটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। সব সময় বর্তমানে নিয়ে চিন্তা করতে হবে। অতীতের কথা ভেবে ভেবে নিজের বর্তমানে জলে ডুবিয়ে কোনো লাভ নাই। তাই যা হয়েছে সেটার জন্য আফসোস করে কোনো লাভ নাই। তাই সত্যি বলতে আমি আর ঐটা নিয়ে তেমন বেশি মাথা ঘামাইনি। যাই হোক , ২য় পরীক্ষাটা আমার অনেক ভাল হয়েছে কারণ তখন তেমন বেশি একটা ভয় ও ছিল না মনের মধ্যে আর সময় তাকে সুন্দর ভাবে ভাগ করে নিয়েছিলাম !