কে জানতো যে একদিনের জন্য বেড়াতে গিয়ে সেটা সারাজীবনে জন্য বাধা হয়ে দাঁড়াবে। এখন তো আর সেই শহরে যাওয়ার কল্পনাও করিনা। ভাবলেই যেন বুকের মধ্যে হঠাৎ করে সেই স্মৃতি গুলো মনে পরে। সত্যি বলতে আমি এখন ওই এলাকার নামই শুনতে পারি না। যদিও এটা শুধু অভিমান। কিন্তু সত্যি বলতে কোনো একটা সময় সেই এলাকাটি ছিল আমার সব। রাট দিন সেখানে। ছোট থেকে বড়ও হয়েছি সেখানে। কিন্তু হঠাৎ করে সেই এলাকার প্রতি মনে একটা ঘৃণার সৃষ্টি হয় যেটা হয়তো আমার জীবন থেকে কখনোই মুছবেনা। আর চাইনাও মুছতে !
আমি প্রায় ৩ বছর থাকা কালীন আমি ঢাকায় আসি , প্রায় ১৮ বছর যাবৎ ঢাকায়। আর ঠিক ওই এলাকায়ই ১৮ বছর ছিলাম। আর সেখান থেকে প্রায় ১ বছর হলো অন্য এলাকায়। যাই হোক , এখন হয়তো ওই এলাকার আসে পাশেও থাকি না। সে এক বিশাল বড় কাহিনী। সেটা না বলাটাই হয়তো আমার মতে ভালো হবে ! সব সময় তো সব কিছু ইচ্ছা থাকলেও বলা যায়না।
আচ্ছা , আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে কি সেটা অপরাধ , সেই জন্য কি আপনাকে আপনার জীবনের বাজি রাখতে হবে। আসলে কি আপনি সব কিছু বুঝার আগেই হয়তো আপনার জীবনে অনেক বড় একটা ঝড় চলে আসতে পারে। তাও আবার আপনার প্রিয় মানুষটার জন্য। কে জানে কখন কি হয়ে যায়। কেউ কে বলরে পারে না আগামীকাল তার সাথে কি হতে চলেছে। তাই আমার মতে আপনাকে সব সময় প্রস্তুত থাকা উচিত আপনাদের আগামীকালকের জন্য !
ছোটবেলার অনেক বন্ধুদের হারিয়েছি। এখনো মাঝে মাঝে কথা হয়। কিন্তু কখন দেখা হয়না। কেন জানি মনে হয় এভাবেই আস্তে আস্তে তাদের সাথে আমার সম্পর্কটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আর হবেই না কেন প্রায় বছর খানেক ধরে দেখা হয়না। আগে তো সারাদিন ওদের সাথেই থাকতাম। যদিও এখন এই বাজে স্বভাবটা থেকে ছাড়া পেয়েছি। আগে তো সারাদিনই আম্মুর হাতে বকা খেতে হতো এই সারাদিন ঘুরা ঘুরির কারণে।
আসলে সত্যি বলতে , আমার জীবনে বেশির ভাগ মার খেয়েছি এই বন্ধুদের কারণেই। সব সময় তাদের সাথে দুষ্টামি করতে গিয়ে বার বার মার খেয়েছি। আসলে ওদের সাথে মার খাওয়ার ও একটা আলাদা মজা ছিল। যদিও এখন অনেক বড় হয়েছি দায়িত্ব বেড়েছে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝার ও ক্ষমতা হয়েছে। এখন তো আর তেমন দুষ্টামিও করি না। ওই যে কথায় আছে না , কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় , তেমনি আমার যেমন বুঝার বুদ্ধি হয়েছে তেমনি এখন সেই আনন্দ গুলোকেও হারাতে হয়েছে।
আচ্ছা যাই হোক , কিছু কথা যেমন ভুলার নয় তেমনি কিছু ব্যথাও ভুলার নয়। আজ হয়তো সেটাকে মাটি চাপা দিয়ে রাখছেন কিন্তু হটাৎ করে একদিন আপনার সেই স্মৃতিটার জন্য কাঁদতে হবে। আর এটা স্বাভাবিক। আর আমার মতে আমাদের জীবনে দুঃখ পাওয়ার দরকার আছে। কারণ দুঃখ না পেলে আপনার জীবনে আপনি অনেক কিছুই শিখতে পারবেন না !