ভোরবেলার স্মৃতি
আমার জীবনে সব থেকে আনন্দের বেলা কি ? যদি সেটা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো ভোরবেলা। কারণ ভোরবেলাটাকে আমি সব থেকে ভালোবাসি। তার ভালোবাসার সব থেকে বড় কারণ হলো আমি সব সময় সকালে ঘুম থেকে উঠি। আর সত্যি বলতে যারা সকালে ঘুরে থেকে উঠে তারা এত সকালে উঠার উপকারিতাটা বুঝতে পারে , আর যারা দেরিতে উঠে তারা কখনই এটা উপকারিতা উপলব্ধি করতে পারবেনা। আমি তো বেশির ভাগ সময় সকাল ৬টার দিকে উঠি। আমি মাঝে মাঝে উপলব্ধি করি যদি সকালে না উঠেতে পারি তাহলে আমার পুরোদিনটাই বৃথা যাবে। আর বেশির ভাগ সময় আমি নিয়ম মাফিক চলতে ভালোবাসি , তাই যদি রুটিনের একটু নরচর হয় তাহলে পুরো দিনটার রুটিনই পরিবর্তন হয়ে যায় !
ধরুন আপনি নামাজ পড়েন কিন্তু কোনো একদিন নামাজ পড়ার জন্য উঠতে পারলেন না, তখন আনার সেটার জন্য আফসোস হবে , আবার দেরিতে উঠার কারণে আপনার সব কাজে এলোমেলো হয়ে যাবে। আমার এই কথা গুলো দাদা এইটা বুঝতে চাচ্ছিনা যে শুধু আপনারা আপনাদের রুটিন ঠিক রাখছেন , রুটিনের সাথে সাথে সকাল সকাল উঠার চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন আপনি আপনার সব কিছুতে মনোযোগ দিতে পারবেন। আর আপনি যদি একদম ভোর বেলা উঠে একটু হাটাহাটি করেন তাহলে আপনার মনটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি যখন বাড়িতে যাই তখন বেশির ভাগ সময় ফজরের নামাজের জন্য উঠার পর আর ঘুমাই না , বাড়ির পিছনের বড় খেতে গিয়ে হাটাহাটি করি।
সকালে হাঁটার মজাটাই আলাদা। খুলে আকসার মাঝে কেউ নেই একদম নিস্তব্দ পরিবেশ , আর একদম পরিষ্কার বাতাস। আমি একবার ভাবেন এইরকম পরিবেশটা কত টুকু মজার হতে পারে। অনেকেই আছে যারা রাত অনেক হলে ঘুমায় আর সকালে অনেক দেরিতে উঠে। আচ্ছা , আপনি সত্যি করে বলবেন , পৃথিবীতে করা বড় হতে পেরেছে ? যারা রাতে দড়িতে ঘুমিয়ে সকালে দেরিতে উঠে তারা। একটু চিন্তা করলেই সব কিছুর উত্থার খুঁজে পাওয়া সম্ভব।
একটা কথা সত্য , আপনি জীবনে শুরুতে কষ্ট করবেন তাহলে পরবর্তীতে সুখ পাবেন , কিন্তু আপনি যদি এখন কষ্ট করতে নারাজ হন তাহলে কি আপনি আর ভবিষ্যাতে সুখ পাবেন। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় , আপনি আপনার জীবনে সুখ চান তাই আপনাকে কোননা কোনো কিছু বিলিয়ে দিতে হবেই , আর সুখ পাওয়ার জন্য আপনাকে আপনার আরাম বিলিয়ে দিয়ে হবে। না , ভয় পাবেন না আমি সারাজীবনের জন্য আরাম হারাম করার কথা বলছিনা , শুধু ছাত্র জীবতাতেই ভালোভাবে কষ্ট কষ্ট করুন একদিন সফল হবেনই ইনশাআল্লাহ।
কথায় আছে "তাড়াতাড়ি শুয়ে পরুন আর তাড়াতাড়ি উঠে পড়ুন তাতে আপনি সুস্থ, ধনী এবং জ্ঞানী হয়ে উঠবেন " এটা জানেনা হয়তো এমন কেউ নেই। কিন্তু জানলে কি হবে ? কয়জন মানে ? আপনি শুধু ৭ দিন টানা সকালে উঠার চেষ্টা করুন। তার পর থেকে আপনা আপনি আপনার ঘুম সকালে ভেঙে যাবে। আমি বলি , আপনার যদি সত্যি সত্যি উঠার জন্য মাথায় চিন্তা থাকে তাহলে আপনি সেই সকালেই উঠবেন , এটা কিভাবে হয় আমি জানিনা , কিন্তু আমার সাথে অনেক বার এমন হয়েছে।
আসলে কাউকে কোনো কিছু বার বার বুঝিয়ে করানো যায়না , আপনি শুধু ২দিন সকালে উঠে এটার উপকারিতা দেখেন , তারপর আপনারই ভালোলাগতে শুরু করবে। জীবনে সব কিছুই নতুন আসে , আপনি যদি এখনো জীবনে আলসেমি রাখেন , তাহলে কোনোদিন বড় হতে পারেন না। আমি শুধু সকালে ঘুমথেকে উঠার কথা বছিনা। সব ক্ষেত্রেই আপনার আলসেমি ত্যাগ করতে হবে। আলসেমি জীবনকে নিমিষেই শেষ করে দেয় !