আমাদের দেশের বেশিরভাগ মানুষ যদি জিজ্ঞেস করা হয় কোন সময়টা আপনার বাসি ভালো লাগে? তখন প্রায় ৮০% মানুষ বলবে শীত কাল। কারণ শীতকালের সকাল বেলাটা সবচেয়ে মজার হয়। বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের জন্য সেই সময়টা যেন আনন্দের মোহরে বাধা থাকে। আর গ্রাম অঞ্চলে শীতকালেই বেশির ভাগ পিঠার আয়োজন করা হয়। আমার কাছে বসন্ত বাদে শীতের সকাল এর থেকে কোনো মৌসুমই পছন্দ হয় না। শীতের দিন সকালে কুয়াশা ঘেরা মাঠে ঘুরার আলাদা একটা অনুভতি থাকে। মাঠে আগুন ধরিয়ে সবাই একসাথে বসে আগুন পোহানোর মজাটা যেন আর কোনো মৌসুমেই খুঁজে পাওয়া যাবে না।
আমি গত বছর শীত গ্রামে কাটিয়েছি। অনেক ভালো লেগেছিলো যখন সবাই একসাথে শীতের সময় মাঠে বসে আগুন পোহাতাম। তারপর আবার একটু পরে পরিবারের সবই একসাথে বসে নানান রকম পিঠা খেতাম। আসলেই সেই দিনগুলো অনেক সুন্দর হয়। কিন্তু শীতকালটা দেশে কাটানোর মতো ভাগ্য সবসময় হয় না। গত বছর করোনার কারণে দেশে গিয়েছিলাম বলে শীতে মজা অনুভব করতে পেরেছিলাম। শিশির ভেজা মাঠে দুপুর বেলা রোদ পোহানোর অনুভতি যে এত মজার সেটা আমি বলে বুঝতে পারবোনা।
গত বছর আমি বাড়িতে গিয়ে ব্যাডমিন্টন এর টুর্নামেন্ট ছেড়েছিলাম যেটাতে শুধু আমরা বেতিত আর কেউ অংশগ্রহণ করতে পারবেনা। সেখানে অনেক মজা হয়েছিল। আমি জানি আর হয়তোবা কোনো দিন বন্ধুদের সাথে খেলতে পারবোনা কিন্তু সেই দিনগুলোকে কোনোদিন ভুলতে পারবোনা। তখন খেলার প্রাইস পুল ছিল ৫০০ টাকা। যদিও জিততে পারিনি, হার জিৎ বড় কথা না খেলার সৌভাগ্য তাই ছিল আমার অনেক বড় পাওনা। তখন সবাই বাড়িতে ছিল কারণ লক ডাউনএর কারণে সবার স্কুল বন্ধ ছিল তারপর তারা বাড়িতে চলে আসে। আমরা যদিও শীতের সময় দেশে যাই তাহলেওআগের মতো সবাই একত্র হতে পারবোনা।
শীতের সকালে যখন ঘুম ভাঙে তখন কোনো ভাবেই ঘুম থেকে উঠেতে মনে চায় না। অন্য দিকে ছোট বাচ্চারা সকাল ৬ টায় উঠে মাঠে খেলতে থাকে। গ্রামে শহরের তুলনায় অনেক শীত থাকে। আর এই শীতেই অনেক মানুষ মারা যায় আমাদের বাংলাদশে। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে সময়ে আমাদের পৃথিবীর জলবায়ু দিন দিন ভারসম্য হারাচ্ছে। আমাদের পৃথিবীর ওজন স্তর ক্ষতি গ্রস্থ হয়ে সূর্যের অতি বেগুনি রশ্নি পৃথিবীতে প্রবেশ করছে। যেটা পৃথিবীর উষ্ণতা বেরিয়ে দিচ্ছে।
আর এই উষ্ণতা বাড়ার কারণে আমাদের বাংলাদেশেও প্রভাব ফেলছে। এবং বাংলাদেশের শীতের প্রকম কমে গেছে। এছাড়াও আমাদের পৃথিবীর উষ্ণতা বারার কারণে হিমালয়ের মতো পর্বতের বরফ গলে সমুদ্রের পানিতে গিয়ে মিশে যাচ্ছে , যাতে করে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে অনেক জায়গা পানিতে তলিয়ে যাচ্ছে। এই ওজন স্থর ক্ষতি গ্রস্থ হওয়ার কারণ পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড এর পরিমান বৃদ্ধি পাওয়া। আর কার্বন ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ার কারণ গাছ পালা উজারকরণ। তার মানে সব সমস্যার মূল গাছপালা উজারকরণ।
আমি অনেক ভালোবাসি শীতের দিন গুলুর স্মৃতি গুলোকে কিন্তু আজ আমি একটা খাঁচায় বন্দি। যেখানে আমি আমার মন মতো কোনো কিছু করতে পারবো না। গত বছরের সব স্মৃতি গুলোকে অনেক মিস করি। আমাদের বাড়ির স্মৃতি গুলোকে কখনো ভুলার নয়।
Image source :- Pixabay