মনুষ্যত্বের পরিচয়
"মনুষ্যত্ব" এর আসল মানে সবাই জানে না। আর এটার অভাবেই অনেক মানুষ মানুষের কাছে মানুষ হিসাবে প্রাধান্য পায় না। আসলে মানুষ হয়ে জন্ম গ্রহণ করলেই কিন্তু সে মানুষ হয়ে যায় না। যার ভিতরে মনুষ্যত্ব রয়েছে সেই একমাত্র মানুষ। আর যে কেউ এই মনুষ্যত্ব অর্জন করতে পারেনা। এটাকে কঠিন আর কঠোর পরিশ্রম করে অর্জন করতে হয়। আর যারা অর্জন করতে পেরেছে তারাই একমাত্র মানুষ হিসাবে পরিচয় পাবে।
আমরা যদি আমাদের জীবনকে ২ তলা ঘরের সাথে তুলনা করি তাহলে ঘরের নিচতলাটা হবে মানুষের জীবন আর উপরের তলাটা হবে মনুষ্যত্ব। আর সেই মনুষ্যত্বের ঘরে উঠার সিঁড়ি হলো শিক্ষা। হ্যা, শিক্ষা ছাড়া কেউ পৃথিবীতে মনুষ্যত্ব অর্জন করতে পারেনা। মানে মানসহের জীবনে মনুষ্যত্ব অর্জনের প্রথম ধাপ হলো শিক্ষা অর্জন। যে যাই বলুক না কেন কেউ শিক্ষা ছাড়া পৃথিবীতে মনুষ্যত্ব অর্জন করতে পারেনা।
আর মনুষ্যত্বের অর্জনের ফলেই মানুষের মধ্যে অন্যকে সাহায্য করার জন্য অনুপ্রেনা জাগে। শুধু নিজে নিয়ে বেস্ট থাকে হবে না। অন্যকে সাহায্য করার মনোভাব থাকতে হবে। আর অন্যকে সাহায্য করার মাধ্যমেই ফুটে উঠে প্রকৃত মনুষ্যত্ব। মোজাকে বাস করতে হলে আমাদেরকে একে অন্যের কথা অবশ্যই ভাবতে হবে। শুধু নিজের সুবিধা অসুবিধার কথা ভাবলে চলবেনা।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনোদিনও মানুষের কথা চিন্তা করে না। নিজেকেই যেন সব থেকে বড় বা ভাবে। আসলে অনেকেই আছে শিক্ষা গ্রহণের পরও একজন অশিক্ষিত মানুষের মতো আচরণ করে। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য সার্টিফিকেট অর্জন বা মানুষকে দেখানো নয়। যে শিক্ষার আসল মানে উপলব্ধি করতে পেরেছে সে কোনোদিন মানুষের সাথে বড় কথা বলবেনা। সে সব সময় কোনো কিছু করার আগে ভেবেনিবে এতে কারো ক্ষতি হবে কিনা।
সমাজে বাস করলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন : অনেক মানুষ আছে যারা উপকার তো করে কিন্তু সেটা একমাত্র লোক দেখানোর জন্য। তাদের উপকারের কোনো মনোভাব থাকে না শুধু সব কাছে বড় হওয়ার মনোভাব থাকে। আসলে আমার মোতে এইরকম উপকার করা থেকে না করাই ভালো।
যারা পৃথিবীতে বড় হয়েছে তারা একমাত্র অন্যের কল্যাণের কথা চিন্তা করতো। যাতে করে সে হাজার বছের পরেও মানুষের মনে অমর হয়ে থাকবে। যদি মানুষের মাঝে হাজার বছের ধরে বেঁচে থাকতে হয় , তাহলে অন্যের কল্যাণ চিন্তা করার কোনো বিলল্প নেই। তাই আমাদের উচিত পৃথিবীর মহৎ ব্যক্তিদেরকে অনুসরণ করে সব কাছে আমার হয়ে থাকা। কারণ অন্যের কল্যানেই প্রকৃত সুখ পাওয়া যায়।