আমি আজকে যে ছবিটি শেয়ার করবো সেগুলো কিছু খেলনার । আসলে আমি খেলনার ছবির জন্য সেটা ছাড়িনাই। আমি সেটা ছেড়েছি আমার ছোটবেলার সেই অনুভতি গুলো শেয়ার করার জন্য। আমাদের অনেকেই আছে যারা ছোট বেলায় শুধু গাড়ি দিয়ে খেলতে ভালোবাসতো কিন্তু আজকে তাদের ব্যাস্ততার কারণে অনেকেই তাদের ছোট বেলার স্মৃতি গুলো মনে করতে পারে না।
আসলে আমি অনেক গাড়ি প্রিয় ছিলাম। আমি প্রায় ৫ বছর পর্যন্ত বাড়িতে ছিলাম। সেই সময় আমার আব্বু ঢাকা থাকতো। তখন আমার আব্বু প্রতি সপ্তাহ বাড়িতে যেত । সেই সময় আব্বু অনেক রাত করে বাড়িতে যেত। তাই আমি ঘুমিয়ে যেতাম। কিন্তু আমি অনেক সকালে উঠে যেতাম। সেটার কারণ আমাদের পরিবারের মানুষরা অনেক ডিসিপ্লিন মেইনটেইন করে। তাই ওদের সাথে আমি ঘুম থেকে উঠে যেতাম। উঠার পর ফ্রেশ না হয়েই আব্বুর ব্যাগে হাত দিয়ে গাড়ি খুজতাম।
আমার জন্য প্রায় সব সময় গাড়ি নিয়ে যেত। আসলে তখন কার অনুভতি গুলো এখন কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। এখন মনে হয় সেই ছোট বেলাই অনেক ভালো ছিল 😢।
আমার ছোট বেলর সব চেয়ে বড় পাওনা ছিল একটি রিমোট কন্ট্রোল গাড়ি। সেই দিনটা ছিল আমার পরীক্ষার ফলাফল দেয়ার তারিখ। আমার মনে নেই যে আমি কত তম হয়েছিলাম কিন্তু এই ফলাফল এর জন্যই আমাকে গাড়ি কিনে দেওয়া হয়েছিল। (যদি ভালো ফলাফল না করতাম তাহলে তো আর রিমোট কন্ট্রল গাড়ি কিনে মতো না , তাই মনে হয় ১ম হয়ে ছিলাম 😎 )
আজকাল সব ছেলে মেয়েদের ছোট বেলা থেকেই এখন মোবাইল ধরিয়ে দিয়ে হয়। কিন্তু এই সব কারণেই তাদের মধ্যে ছোট বেলার কোন স্মৃতি হয় তো থাকবেনা এবং তাদের মধ্যে কোনো ছোট বেলার ফিলিংস থাকবেনা। আসলে দিন দিন এই সব লোপ পাচ্ছে।