পৃথিবীতে হাজারো রকমের মানুষ রয়েছে আবার তাদের রয়েছে হাজারো রকমের মন। সবার মন একনা ,কেউ কারো দুঃখে হাসে আবার কেউ কারো দুঃখে কষ্ট পায়। এটা বুঝা মুশকিল কে হাসে আর কে কাঁদে। হাসার কথা বাদই দিলাম আর যারা সামান্য একটু সাহায্য করে দম্ভের মতো ছড়িয়ে বেড়ায় ? এমন অনেকেই আছে যারা একটু সাহায্য করেই নিজেকে অনেক বড় মনে করে এবং সেই সাহায্যের কথা সবার কাছে ছড়িয়ে বেড়ায়। আমি এমন লোক পছন্দ করি না। তারা কারো কষ্ট দেখে সাহায্য করেন না বরং নিজেকে বড় বানানোর জন্য সাহায্য করে। এখনকার দিনে বেশির ভাগ মানুষ সাহায্যের মানেটা বুঝে না।
আবার অনেক মানুষ আছে যারা নিজের আপনজনকে রেখে অন্যদের সাহায্য করে নাম পাওয়ার জন্য। যদি সে আপনজনকে সাহায্য করে তাহলে কথাটা বেশি ছড়াবেন , সেই কথা চিন্তা করে তারা আপনজনের কষ্টেও সাহায্যের হাত বাড়ায় না। কি আজব এক দুনিয়া , অনেক কষ্টের থেকে নিজের সুনামকে বেশি ভালো প্রাধান্য দেয়। এমন অনেকেই আছে যারা অন্যের দয়া দাক্ষিণ্য গ্রহণ করে তারা আবার অন্যকের সাহায্য করে সেটা দম্ভের মত ছড়িয়ে বেড়ায়। তাদের সাহায্যের মূল কারণ ওনাকে সাহায্য নয় বরং উনার কাছে বড় হয়ে থাকা। যাতে করে সে সবার কাছে বুক ফুলিয়ে হাটতে পারে।
একটা সর্বউৎকৃষ্ট উদাহরণ হলো -শৈবাল এর একটা পাতায় যখন এক ফোটা শিশির বিন্দু জমা হয় সেই সময় শৈবাল খালকে এক ফোটা শিশির বিন্দু দিয়ে সেটাকে নিয়ে গর্ভ বোধ করে। যদিও সে কিন্তু সেই খালের মধ্যে অবস্থিত আবার তার একফোঁটা বিন্দু পানি খালের কাছে অতি তুচ্ছ। তবুও শৈবাল তার একফোটা বিন্দুর কথা দম্ভের মত ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে এটা কাল্পনিক। এটাই বেস্ট উদাহরণ এটাকে বুঝনোর জন্য। শৈবালের মতোই এমন অনেক মানুষ রয়েছে যারা সামান্য একটু সাহায্য করে দম্ভের মত ছড়িয়ে বেড়ায় । তারা কারো উপকরে মূল উদ্দেশে আসে না বরং সাহায্য করে খেতি পাওয়ার জন্য আসে।
অন্যদিকে যারা সত্যিকারের উপকারের উদ্দেশে আসে তারা কোনো দিনও তাদের উপকারের কথা কথা শিকার করে না। তারাই উপকার শিকার করে যারা তার কাছ থেকে সাহায্য পেয়েছে। যাদের বিবেক থাকে তারা সব সময় সেই সাহায্য কারীর প্রতি নত থাকবে। তার কাছে চির কৃতজ্ঞ থাকবে তার সাহায্যের জন্য। আর এটাই সত্যি। উপকারীর উপকার শিকার করাই নীতি। আবার অনেকে আছে যারা উপকারী উপকার শিকার করেনা। আসলে এখনকার মানুষ অন্ধের মত অর্থ আর সম্পদের পিছনে ঘুরছে। যার কারণে তাদের মধ্যে মনুসত্ত বোধটি হারিয়ে যাচ্ছে।
আমাদের এই পৃথিবীটা এভাবে চললে দিন দিন অনেক মানুষ আরো স্বার্থপর হয়ে যাবে। কেউ কেউ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যের জীবনও কেড়ে নিতে পারে। তাই আমাদের উচিত এই অর্থ সম্পদের কথা বাদ দিয়ে অন্যকে সাহায্যের মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। আর অন্যকে সাহায্যের মধ্যেই ফোটে উঠে প্রকৃত সুখ। নিজের কাছেও অনেক ভালো লাগবে যদি আপনি কাউকেও সাহায্য করতে পারেন! আর সাহায্যের ফলেই আপনার মত আরো একজন স্বাভাবিক ভাবে জীবন যাপন করবে পারবে। এটার কথা ভাবলেই যেন অন্যকে সাহায্য হাত বাড়িয়ে দিতে ইচ্ছে করে সেই অসহায় মানুষদের দিকে !
Image source ;- Pixabay