ফিরে দেখা
সব গল্পেরই শেষটা ভালো হবে সেট কিন্তু না। অনেক গল্পের শেষ এমনও হয় যেটা হয়তোবা কল্পনার বাইরে। সব কিছুই যেন হটাৎ করে হয়ে যায়। গল্পের প্রথমেই দেখি আমরা দুই জন প্রেমিক প্রেমিকা তাদের জীবনে ভালোই কাটাচ্ছিল। যদিও ছেলেটা গরিবের ঘরের ছিল আর মেয়েটা বড় লোক বংশের। ভালোবাসতে হলে টাকা লাগে না মনটাই বড়। সেই বুঝে মেয়ে হয়তোবা তার সাথে সম্পর্ক গড়েছিল। আর অন্যদিকে ছেলেটা অনেক নম্র ভদ্র ছিল। তাদের এই সম্পর্ক প্রায় ৩ বছর ধরে গড়াচ্ছিল।
অনেক দিন ধরে তাদের মাঝে এই সম্পর্ক চলছিল। মেয়েটি কোনো দিন তার সাথে খারাপ বেবহার করে নি তেমনি ছেলেটিও কোনো খারাপ ব্যবহার করেনি। কিছু দিন আগে মেয়ে মাস্টার্স কমপ্লেতে করেছে। তারাদুইজন একসাথেই পড়তো। তাই ছেলে মেয়ে দুই জনই এখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। তারা ভেবে ছিল এখন তাদের সময় এসেছে বাসায় তাদের সম্পর্ক সম্পর্কে বলা। আবার এমনিতেও মেয়ে বাসা থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য।
এই মেয়ে যখন তাদের বাসায় সেটা বলে তখন তারা ছেলের সাথে দেখা করতে চায়। তখন যখন ছেলে দেখা করে তারা যদিও রাজি হয় কিন্তু শর্ত রাখে যদি ছেলে একটা ভালো চাকরি খুঁজে বের করে তাহলে তারা তার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে !
অনেক খুজার পর ছেলে একটি চাকরি পায়। যদিও চাকতির বেতন সামান্য কিন্তু কিছু দিন করার পর তারা তাকে আরো টাকা বাড়িয়ে দিবে। এখন তাদের দুইজনের বাড়ি থেকেই রাজি তাদের বিয়ের জন্য।
সব এখন ঠিক হয়ে গেলো ১ মাস পর তাদের বিয়ে। এখন থেকেই তারা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। হটাৎ করে একদিন ছেলের বুকে বেথা শুধু হলো। আসলে অনেক আগে থেকেই ছেলের হার্টে সমস্যা ছিল তাই ছেলেকে কিন্তু দিন আগেই ইন্ডিয়া যাওয়ার কথা কিন্তু তার একটু অসুস্থ থাকায় সে আর যেতে পারেনি। কিন্তু এখন এমন অবস্থার স্রোতি হচ্ছে যেটা যদি এখন না সামলানো হয় তাহলে বড় সরো আকার ধারণ করতে পারে।
এই দিকে তাদের বিয়ে ও এখনও হয়নি। আর বেশি দিন বাকিও নেই , তাই সে চিন্তা করলো তাদের বিয়ের পরই একসাথে গিয়ে তার চিকিৎসা করে আসবে। কিন্তু তারা সেটা বুঝেনি যে ততদিন অনেক দেরি হয়ে যাবে !
To be continued..........