হ্যালো ,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আমি যে এলাকায় থাকি তার পাশেই আফতাব নগর। আমরা অনেকেই এই এলাকাকে চিনে থাকতে পারি। কারণ সেখানে শুধু মাঠ আর মাঠ। বর্তমানে অনেক মাঠ এর উপর বড় বড় বিল্ডিং স্থাপন করা হয়েছে। কিন্তু সেখান আরো কিছু মাঠ রয়েছে। কিন্তু এখন যে অবস্থা তা দেখে মনে হয় সেই মাঠগুলোও কিছুদিন পর নাই হয়ে যাবে।
আমি কালকে সেখানে গেয়েছিলাম আমার একটা ফ্রেন্ড এর বাসায়। আসলে আমার সেখানে অনেক ফ্রেন্ড রয়েছে। আমি আমার ফ্রেন্ডদের সাথে। তাদের বাসার সামনের কিছু ছবি ক্যাপচার করেছি। আসলে সেখানে সব জায়গায় বিল্ডিং উঠতে পারেনাই। কারণ সেখানের অনেক ছোট ছোট খাল বিল রয়েছে। তাই তারা কিছু কিছু মাঠএর উপরে বিল্ডিং স্থাপন করে ফেলে।
এই গাছটি ঠিক আমার ফ্রেন্ড এর বাসার সামনে। এই গাছটির নাম কি সেটা আমি জানিনা। কিন্তু সত্যি বলে আমি এই গাছটিকে আমার অনেক ভালো লেগেছিলো।তাই আমি আমাদের ফ্রেন্ডকে বলেছি ও যদি সেই চারাটি পাই তাহলে সেটা আমাদের দিতে। আসলে আমার অনেক গার্ডেনিং করার শখ । কিন্তু আমাদের বাসায় পর্যাপ্ত পরিমানে জায়গা না থাকায় আমি সেটা করতে পারছিনা 😌। আমি যদি গ্রামে থাকতাম তাহলে আমি বাগানের ফ্যাক্টরি খুলতাম 😋।
এই ছবিটাতে আমি ফুলটাকে বড় করে দেখাতে চেয়েছিলাম তাই আমি সেটা জুম্ করাতে একটু ফাটা ফাটা মনে হচ্ছে ।
আমি আগেই বলেছিলাম যে সেখানে ছোট ছোট খাল থাকায় পরিবেশটা একটু নোংরা নোংরা মনে হয়। সেই খালের পানি গুলো একটুও পরিষ্কার না । সেটাতে সেখানকার সব ময়লা আবর্জনা ফেলা হয়।
সেখানেকের একটা জিনিস আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সেটা হলো বাঁশের ব্রিজ। সেখানেকের ছোট ছোট খাল গুলোকে পার করার জন্য বাঁশের ব্রিজ স্থাপন করা হয়েছে। যেটা দেখতে অনেক সুন্দর। এই গুলোকে কিছুটা সাকুর মতো করে স্থাপনকরা হয়েছে।
আসলে এখনো আফতাব নগর সেই আগের মতই রয়েছে। এখনো ইচ্ছা করলে সেটার সুন্দোর্যকে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু এটা একা সম্ভব না এটা করতে হলে সকলকে মিলে কাজ করেতে হবে। যদি সেই খাল গুলোকে পরিষ্কার করলে সেখানকার পরিবেশের সাথে আমরা আমাদের গ্রামের সেই খুলে মাঠের আর সেই খালের পশের পরিবেশের সাথে তুলনা করতে পারবো।
এই ছিল আমর আজকের বিষয়। আসা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , সবার সুসাস্থ কামনা করছি , সবাইকে অনেক ধন্যবাদ।