আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে গেলে ফ্রেন্ডদেড় সাথে নৌকায় ঘুরবো । কিছুদিন আগে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন বন্ধুদেরকে সেটা বলার পরে তারা একটা নৌকার ব্যবস্থা করলো। আমাদের বাড়িতে তো কোনো নদী নেই তাই আমরা আমাদের পাশের বিশাল বড় খালটাতেই নৌকা চালানোর প্ল্যান করলাম। তখন দেখি আমার কোনো বন্ধুই নৌকা চালাতে পারেনা। তারা একটা মাঝি ভাড়া করে এনেছে আমাদের নৌকা চালানোর জন্য। তখন বাজে প্রায় ৩ টা। হ্যা , দুপুর তিনটা। দুপুরের দিকে আসার কারণ মাঝির নাকি দুপুর ছাড়া সময় হবে না।
মাঝিটা ছিল আমাদের বয়সেরই। ভেবেছিলাম নৌকায় উঠে বন্ধুরা বন্ধুরা অনেক মজা করবো কিন্তু একটা ছেলের সামনে কেমন জানি আজব আজব লাগছিলো। । কিন্তু আমার বান্ধুবীরা অনেক মজা করছে। তাদের দুষ্টামি দেখে মাঝিও হাসছিলো। মাঝির হাসি দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো। আমি এই মাঝি কে আগে কখনো দেখিনি। কিন্তু সে নাকি আমাদের বাড়ির পাশেই থাকে । যাই হোক , কিছু সময় যাবার পর আমার মনে হচ্ছিলো আমার কিছুটা সংকোচবোধ কেটেছে। আমার বান্ধুবীরা যখন মজা করছিলো তখন আমি মাঝিকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি ? আমার প্রশ্ন শুনে সে কেমন অবাক হয়ে গেলো।
সে উত্তরে বলল তার নাম আমিন। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো। সে বলল " আপনি জানেন না যে আমি কোথায় থাকি , কিন্তু আমি জানি আপনি কোথায় থাকেন , এবং আপনার পরিচয় "! তখন আমি একটু হেসে বললাম " কিভাবে"? সে বলল আপনার হয়তোবা মনে নেই আপনি যখন ছোট বেলায় বাড়িতে থাকতেন আমরা সবাই একসাথে খেলতাম। এই কথা শুনার পর আমি কেমন অবাক হয়ে যাই। এটা কি সত্যি ?! তখন আমি আর কিছু না বলে ওর কাছে থেকে সরে এসে বান্ধুবিদের কাছে চলে আসি। আমি তাদেরকে ওর কষ্ট জিজ্ঞেস করলে বলে সে ঐ আমিন যে আমাদের সাথে একসাথে পড়তো , খেলতো।
আমি হয়তোবা ভুলে গেছি ,কিন্তু সে আমাকে মনে রেখেছে। সেই দিন ঐ ছেলের মা আমাদের বাড়িতে আসে। যখন উনি আমাদের বাড়িতে আসে তখন আমি উনাকে চিনতে পারিনি। কিন্তু উনি আমাকে দেখে জড়িয়ে ধরে বলে " তুমি কত বড় হয়ে গেচ ". আমি তো আর উনাকে চিনিনা তাই আমি কি বলবো আর ভেবেপাচ্ছিলাম না। তখনি আমার আম্মু এসে উনাকে ঘরে নিয়ে গেলো। আমিও পিচ পিচ গেলাম। তখন ওই আন্টি আম্মুর কাছে উনার সব ঘটনা বলতে শুরু করলেন। তখন উনি বললেন উনার স্বামী মারা গিয়েছে আরো ১ বছর আগে। তখন সেই ছেলেটি অর্থাৎ আমিন তখনও পড়া শুনা করতো কিন্তু তার বাবা মারা যাওয়াতে তাকে সংসারের হাল ধরতে হয়।
এই কথা শুনার পর আমার অনেক খারাপ লাগে যদিও আমি তাকে চিনিনা। কিন্তু পারিবারিক কারণে তাকে তার ভবিষ্যাৎ গড়াতে সমস্যা বাধা প্রাপ্ত হচ্ছে। আমাদের এর পরদিন চলে আসার কথা। এই কথাটাও সেই ছেলেটা জানতো। ওই দিন বিকালে আমি বান্ধুবিদের সাহতে বের হলে সেই ছেলেটা আমাদের ডেকে বলে আপনারা মনে হয় কালকে চলে যাবেন! আমি বলি " হ্যাঁ ' . ছেলেটা হয়তোবা আমাকে কিছু বলতে চেয়েছিলো। কিন্তু আবার সাহস করে কিছু বলেনি।
এর পরদিন চলে আসি আমরা। যাই হোক আমি ছেলেটাকে চিনি আর না চিনি কিন্তু ওর জন্য আমার অনেক খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছিল যে ছেলেটা কিছু বলবে আমাকে। বলবে বলবে করে আর বলা হল না। আর হবেও না কারণ আমরা প্রায় ২ বছর পর পর বাড়িতে যাই ! আর জানতে পারলাম না তার মনের সেই অজানা ধ্বনি গুলো।