ফুলের ফটোগ্রাফি ও আমার কিছু অনুভূতির কথা
ভালোবাসা শুরু হয় ফুল দিয়ে। ফুল সবার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু কিছু ফুল মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যায়। ফুলের সৌরভ হলো এক মন মাতানো সুগন্ধ। পৃথিবীতে হাজারো রকমের, হাজারো কালারের, হাজারো ডিসাইনার ফুল রয়েছে। কারো কারো নির্দিষ্ট কিছু পছন্দের ফুল রয়েছে। ঠিক তেমনি আমার কিছু নির্দিষ্ট পছন্দের ফুল রয়েছে। যেমন : গোলাপ ,রজনীগন্ধা , বেলি ,পদ্মা , কৃষ্ণচূড়া ইত্যাদি। তবে আমি কোনো ফুলকেই অবহেলা করিনা। সকল ধরনের ফুলকেই আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি।
আজকে আমি বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের দিকে একটু হাটাহাটি করতে যাওয়ার পথে একটি গার্ডেন দেখতে পাই। গার্ডেন দেখে আমি অনেক অবাক হয়ে যাই। কারণ কিছু দিন আগেও জায়গাটি ফাঁকা ছিল। হঠাৎ করেই আজ দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফুলের বাহার। আমি আর দেরি না করে গার্ডেনের ভিতরে ঢুকে পড়লাম ও আমার পকেটে থাকা মোবাইলটি বের করে ফোটোগ্রাফি করা শুরু করলাম। ফোটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ফুল সব সময় সবার কাছে সম্মানিত হয়ে থাকে। আমার মতে ফুলকে ছিঁড়ে হাতে না নিয়ে গাছে থাকাটাই অনেক বেশি ভালো মনে হয়। কারণ যখন আমি ফুলটি গাছ থেকে ছিড়ে ফেলবো কিছুক্ষনের মধ্যে ফুলটি ঝরে যাবে ও সুন্দর্য নষ্ট হয়ে যাবে সাথে তার সৌরভ নষ্ট হয়ে যাবে। তাই গাছের ফুলটি যদি গাছেই থাকে তাহলে তার সুন্দর্য জীবিত থাকবে অনেক দিন এবং সৌরভ ছড়িয়ে থাকবে সারাক্ষন। গাছের ফুল গাছে সুন্দর হাতে নয়। আমরা কোনো কারণ ছাড়া গাছের ফুল পারা থেকে বিরত থাকবো।
ফুলকে ভালোবেসে ফুলকে শ্রদ্ধা করে আজকে আমি কিছু ফটোগ্রাফি করেছি। আমার কাছে ফোটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আশা করি করি আপনাদের কাছে ও ভালো লাগবে। ফুলের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।