হ্যালো ,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
আমি যে বাসায় থাকি সে বাসার বাড়িওয়ালা। বাসার ছাদে অনেক গুলো কবুতর পালে। আমি আজকে সেই কবুতর গুলোরই ছবি শেয়ার করবো। সেখানে অনেক গুলো কবুতর পোষণ করে। আসলে সেখানে এত দামি দামি কবুতর নাই। কিন্তু তবুও সেই কবুতর গুলো অনেক সুন্দর। সেখানে কবুতরের থাকে জন্য একটি টিনের ঘর স্থাপন করা হয়েছে। ঘরটা অনেক সুন্দর। সেখানে প্রায় ১৫টির মতো কবুতর থাকে। সেই কবুতর গুলোকে বিকালে ছেড়ে দেয়া হয়। এবং সন্ধ্যা সময় তাদেরকে ডাক দিলে তারা আবার তাদের বাসায় ফিরে আসে।
সেই ঘরে কবুতর থাকার জন্য একটি করে বাসের দণ্ড মেক করা হয়েছে। যাতে করে তারা সেখানে দারিয়ে থাকতে পারে। আমি এখনো একটা জিনিস জানিনা যে কবতুর কি দারিয়ে ঘুমায় নাকি বসে ঘুমায়। অবশ্য সেখানে একটি জায়গা রয়েছে যেটা হয়তোবা তাদের রেস্টের জন্য মেক করা হয়েছে।
আমি শনিবার বিকালে সেখানে মানে আমাদের ছাদে গিয়েছিলাম। আমার দুইটা ফ্রেন্ড এর সাথে। সেখানে কবুতর গুলো খাঁচায় থাকায় আমি জুম্ করে ছবি তুলেছি। তাই হয়তো একটু ফাটা ফাটা মনে হচ্ছে।
আমি তো আগেই বলেছিলাম যে আমি প্রাণী পছন্দ করি। কিন্তু জায়গায়র অভাবে আমি আর আমার শখ পূর্ণ করতে পারছিনা। যদিও আমি কবুতর পুষতে পারিনা তবুও আমার ওদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। ওদেরকে যখন খাবার দেয়া হয় তখন এই সেখানে আমি এক সাইড খাবার দেই আর কবুতর এর মালিক একপাশ দেয়। আমার ওদেরকে খাবার দিতে অনেক সুন্দর লাগে।