আপনার জীবনের কোনো কিছু করার আগে যেমন এটা গন্তব্য থাকা জরুরি তেমনি আপনারও অবশ্যই একটা লক্ষ্য আছে। কিন্তু সমস্যা হচ্ছে , সবারই একটা না একটা উদ্দেশ্যে থাকে কিন্তু সেটা পূরণ করতে দিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়। কিন্তু এই জায়গাটায়ই বেশির ভাগ মানুষ আসে থেকে যায়। আসলে কথায়ই এ আছে যে , কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি যদি কষ্ট করতে নারাজ হন তাহলে আপনি আপনার জীবনে কিভাবে উন্নতি লাভ করবেন ? জীবন তো এমনি , আপনাকে সব কিছু নিজে নিজে অর্জন করতে হবে।
আপনি একবার ভাবেন, যারা জীবনের অনেক বড় হতে পেরেছে। তাদের জীবন কাহিনী শুনলে বুঝা যাবে যে উনারা কত কষ্ট করেছেন জীবনে। আর আমাদের সেই জীবন কাহিনী গুলা থেকে অনেক কিছু শিক্ষার আছে। আসলে আপনি যখন সব সময় একটা চিন্তা মাথায় রাখবেন তখন আপনাকে সেই লক্ষ থেকে কেউই বিচ্যুত করতে পারবেনা। আসলে বেশির ভাগ সময় নিজের ভুলের কারণেই নিজের জীবনকে নষ্ট করে দেয় !
আচ্ছা , আমি আমার জীবনের কিছু উদাহরণ দেই। আসলে , আমি ছোট বেলা থেকেই আমার একজন ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল। কিন্তু আসলে হয় এমন যে বড় হওয়ার সাথে সাথে সব কিছু জানে শুরু করি , তখন মনে হয় যে হয়তোবা এটা আমার জন্য মোটেও ঠিক হবে না। তখন আস্তে আস্তে করে আবার নতুন একটা জিনিসের দিকে মনোযোগ বাড়তে থাকে। আর হ্যা , আমার মোতে আপনি যে বিষয় তার প্রতি আগ্রহী সেটাকেই আরো বড় ভাবে উপস্থাপন করা উচিত।
আমিতো এমনই করেছি। আসলে আমার ফোন বা কম্পিউটার এইসবের প্রতি অনেক নেশা। অনেক জানার ইচ্ছা যে একটা সফটওয়্যার কিভাবে কাজ করে। আর সেই কারণেই আমি আমার জীবেনর লক্ষ্য হিসাবে সফায়ারে ইঞ্জিনিয়ার হওয়ার স্থির করি। যদিও এটা অর্জন করা এত সহজ না। কিন্তু অসম্ভব কিছুই না।
জীবনের সব থেকে ওর চ্যালেঞ্জ হিসাবে আমি এটাকে নিয়েছি। আপনিই ভাবেন , মানুষ কি না পরে ? সব কিছু তো মানুষই আবিষ্কার করেছে। আমরা কেন পারবোনা ? এটা কি অসম্ভব কিছু ? অবশ্যই না।
শুরুতে সবাই ভয় পায়। কেউ কেউ ভাবে এটা আমার দ্বারা হবে না। আবার কেউ তো আবার এইসব কথা চিন্তাও করতে পড়েনা। হ্যা , এমনি হয়। আপনার আমার চিন্তা ভাবনা তো আর সবার মধ্যে নেই। আর এই কারণেই আমাদের মধ্যে বেশির ভাগ অংশ নিজেরদের স্বপ্ন পূরণে ব্যার্থ হয়ে যায়।