অপেক্ষায় ।

Words
360
Reading
2 min
Listen
Play
5y

pexels-sanndy-anghan-6785277.jpg

অনেক আগের থেকেই শখ ছিল বড় একটা পাহাড় আরোহন করবো কিন্তু তেমন সৌভাগ্য হয়নি এখনো। কিছু দিন আগে আমাদের পাশের বাড়ির মামাকে বলতে শুনি যে উনি নাকি সিলেট গিয়েছেন। আর সেখানে নাকি অনেক বড় বড় পাহাড় ও আছে। আর সেই গুলোতে উনি নাকি আরোহন করেছেন। আর এই কথা শুনার পর আমি ঐদিন ওই মামার বাসায় গিয়ে জিজ্ঞেস করি যে উনি কোথায় কিভাবে যায়। আসলে আমি শুধু উনার অভিজ্ঞতটা শুনতে চেয়ে ছিলাম। উনি বলে যে আসলে ওই জায়গাটা নাকি শুধু প্রকৃতিরই খেলা। চারি দিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। শুধু গাছ আর গাছ।

আসলে এইসব কথা শুনার পর আমি জায়গাটাকে অনুভব করতে পেরেছিলাম। মনে হচ্ছিলো যে সত্যি সত্যি ওই জায়গায় আছি। সত্যি বলতে আমি অনেক প্রকৃতিকে ভালোবাসি। মাঝে মাঝে যখন সময় পাই তখন বলে শান্ত শিষ্ট জায়গাযা গিয়ে বসে থাকি। মনে হয় যেন প্রথিবীতে এর থেকে সুখ আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। যদিও গ্রামের প্রকৃতি আর ওই সিলেট এর প্রকৃতি এক না। কিন্তু তবুও প্রকৃতিকে উপেক্ষা করা যাবে না। কোনো জায়গার সুন্দর্যই কিন্তু কম না !

আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হন তাহলে আমার কথা গুলোকে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছে যে প্রকৃতিকে ভালোবাসে না। সবাই চায় প্রকৃতির সাথে ভালো সময় কাটাতে। আর সেই জন্য আমাদের একটা সুন্দর জায়গার প্রয়োজন হয়। কিন্তু সমস্যাটাই হচ্ছে এটা , আমাদের দেশের প্রজনের তুলনায় অনেক বেশি।

আচ্ছা , আমরা মামার কথাটা বলি , এটা যদিও আমার আপন মামা না। কিন্তু উনার সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক , তাই আমি উনাকে অনেক গুলা প্রশ্ন করি। আর উনার কথা গুলো শুনে মনে চাচ্ছিলো কালকেই চলে যাই। আসলে এমন ভাবে উনি বর্ণনা দিয়েছেন যাতে আপনার ও মন ভরে যেত।

আমার ছোট বেলা থেকেই ওই মামার সাথে অনেক ভালো সম্পর্ক। মামা বলল যে উনি নাকি উনার জীবনে প্রথম বার সিলেট গিয়েছিলেন। আর উনিও জায়গাটাকে অনেক উপভোগ করেছেন। এইসব শোনারপর আমি আমার আম্মুকে বলি যে পরীক্ষা শেষ হওয়ার পর সিলেট ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আম্মু একদম মামা করে দেয়।

আসলে সব সময় তো সব কিকাহ সম্ভব হয়না। আমিও বুঝতে পেরেছি কেন আম্মু মানা করেছেন। আচ্ছা যাইহোক আজ না হয় কাল আমার ও সময় আসবে কিন্তু এখন শুধু অপেক্ষার পালা। যেটা কবে শেষ হবে কবে জানেনা। কিন্তু আমি এটার অপেক্ষায় আগ্রহী হয়ে থাকবো !

অপেক্ষায় । | Ecency