একটি জোৎস্নার রাতের খণ্ডাংশ
অনেক দিন ধরে গ্রাম যাই না। প্রায় ১ বছের পর বাড়িতে গেলাম রোজার ঈদের সময়। ঈদের প্রায় ১০ দিন আগে থেকেই আমরা বাড়িতে। ভেবেছিলাম অনেক দিন পরে বাড়িতে গিয়েছি ,তাই ২০-২৫ দিন না থেকে ফিরবোনা। রোজার সময় তো প্রতিদিন তারাবির নামাজ পড়তে যেতে হয়। সেই দিন নাকি জোৎস্নার রাত ছিল তাই রাতের বেলা চাঁদের আলোয় পুরো গ্রাম আলোকিত হয়ে গিয়েছিল । তার মধ্যে আবার কারেন্ট চলে গেলেতো পুরো জোৎস্নার মজাটা উপভোগ করা যায়।
সন্ধ্যা বেলা আমাদের ইফতারি শেষ করে বন্ধুরা সবাই একসাথে হওয়ার পর সবাই মিলে বুদ্ধি করলাম আজকে তারাবির নামাজ আমাদের মসজিদে না পরে ওই বাজারের মসজিদে পড়বো। ঠিক তাই হলো। আমরা সবাই ৮ টার দিকে বেরিয়ে পড়লাম। যখন আমি বের হলাম তখনই দেখি চারি পাশটা একদম নিস্তব্ধ। কেউ নেই আসে পাশে। আমার রীতিমতো ভয় লাগা শুরু হয়ে গিয়েছিলো। কিন্তু বন্ধু থাকায় আমার একটু সাহস হয়েছে। এত অন্ধকার হওয়ার কারণ ছিল ইফতারির পর পরই কারেন্ট চলে গিয়েছিল।
আমাদের ওই বাজারের মসজিদে সূরা তারাবি হয়তো তাই ৯.৩০ তার মধ্যেই শেষ হয়ে যায়। নামাজ শেষে বাড়িতে আসে দেখি কারেন্ট এখনো আসেনি। তখন মামা দেখি আমাদের এলাকার বিদ্যৎ অফিসে কল দিয়েছে। মামা কল দেয়ার কারণ আমার মামা ঢাকা PDB তে চাকরি করে ,তাই সেখানে অনেকেই তার পরিচিত। তারা বলেছে তারা আসতে আসতে আরো ১ ঘন্টা লেগে যাবে। তখন বেজেছিল রাত ১০টা।
তখন আমাদের আশ পাশটা অনেক নীরব ছিল। কিন্তু অনেক মানুষ থাকায় এতটা ভয় লাগছিলোনা । কিন্তু আমি সেই পরিবেশটাকে অনেক উপভোগ করেছি। আমাদের যেখানে দাড়িয়ে ছিলাম তার পাশেই ছিল একটা খাল থেকেই কেমন পানি বয়ে যাওয়ার শব্দ আসছিলো।
প্রথম প্রথম আমার মনে হয়েছিল কেউ সেখানে আছে। কিন্তু কিছুক্ষন পর বুঝতে পারি বাতাসের বয়ে যাওয়ার কারণে সেই পানি বয়ে যাওয়ার শব্দ আসছিলো। এছাড়াও আমি মাঝে অনেক দূরে রাস্তায় তাকালে মনে হয় কেউ সে খানে দাঁড়িয়ে আছে। আসলে এই গুলো ছিল আমার কল্পনা। সারাবছর ঢাকায় আলোতে থাকতে থাকতে এখন অন্ধকারকে ভয় পাই।
ওই দিন রাতের বেলা আমি আর আমার বন্ধু বাড়িতে মামার মোবাইল আনার জন্য যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার যে কি ভয় লেগেছিলো সেটা বলে বুঝতে পারবোনা। তার মধ্যে রাস্তা দিয়ে আবার কবরস্থান পরে। তখন তো আমি সোজা নিচের দিকে তাকিয়ে থাকি যাতে কবরস্থান এর দিকে আমার চোখ না যায়।
যদিও সেই রাতে আমার অনেক ভয় লেগেছিলো কিন্তু আসলে এইসব মনে কল্পনা। আরো অনেক দিন আমার সাথে এমন অনেক ঘটনা ঘটেছে এই সব যদি আমি আমার বন্ধুদেরকে বলি তাহলে ওরা আমাকে পাগল বলবে। তাই এইসব এর দিকে এতটা মনোযোগ দেই না। যত সেটাকে নিয়ে ভাববো তত ভয় পাবো।