আবারো সেই বন্ধুদের সাথে
আমি সচরাচর ছোট ভ্রমণে যেতে পছন্দ করি। বড় জার্নি থাকে ছোট জার্নি আমরা বেশি ভালো লাগে। আর সত্যি বলতে এখনো আমার এমন বয়স হয়নি একা একা বাড়ির বাইরে রাত কাটাবো। আর আম্মুও এই ক্ষেত্রে আমাকে কোনো ছাড় দিবেনা। যদিও আমার বন্ধুরা মাঝে মাঝে যায় কিন্তু আমাকে বাড়ি থেকে পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। আর মাঝে মাঝে যদি একটু ঘুরার জন্য বাইরে যেতে হয় তাহলে যেতে দেয় । আর সত্যি বলতে বাড়িতে গেলে বেশির ভাগ সময় ঘুরে ঘুড়ির উপরেই থাকি। তখন আর আম্মু কিছু বলে না। আর সেই কারণেই মাঝে মাঝে বন্ধুদের সাথে কীলকাটা সময় সুন্দর একটা জায়গায় গিয়ে কাটাতে পারি !
বাড়িতে গেলে ঘোরার শেষ হয়না। ১ দিন পর পর এ কোথাও না কোথাও ঘুরতে যাই। আর সেই ঘুরার আনন্দটা বলে বুঝনোর মতো না। আর ঢাকায় আসে মাঝে মাঝে সেই স্মৃতি গুলো নিয়ে মন খারাপ হয়ে যায়। কিন্তু আসলে এইসব বিষয় নিয়ে আমার মন খারাপ হয়তো একদমই ঠিক না। আমি একজায়গায় পড়েছিলাম " আবেগগুলোকে সামলাতে স্মৃতিগুলোকে হত্যা করুন " . যদিও এটা বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। মাঝে মাঝেই দেখি তারা ঘুরতে গিয়ে ফেইসবুক এ পোস্ট করে।
আসলে ছোট বেলায় বাড়িতে বন্ধুদের সাথে বেশির ভাগ সময় কাটিয়েছিলাম তো তাই সেই সময়ের স্মৃতি গুলোকে এখনো ভুলতে পারছিনা। যদিও এইসব স্মৃতি ভুলে গেলে আর কখনোই আবার সিএ স্মৃতিগুলোকে ফিরে পাবো না। কিন্তু তাই বলে তো আর এইসবের জন্য নিজের জীবনকে ক্ষতিগ্রহস্থ করা যাবেনা। সেই জন্য না ছায়াতেও ভুলে থাকবার চেষ্টা করি। কিন্তু বাড়িতে যাওয়ার পর আবার সেই সব কিছু মনে পরে যায় ! আর বাড়িতে গিয়ে আরো হাজারো স্মৃতি মনের মধ্যে করে নিয়ে আসি !
আচ্ছা যাক , এইসব বাদ দিয়ে এখন মূল কথায় আসি। ওই দিন আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম ঘুরতে যাবো। তাই আমরা সকাল ১১ টার দিকে বেরিয়ে পড়ি। বাড়িথেকে এটা প্রায় ১ ঘন্টার রাস্তা। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি যাতে একটু বেশি সময় কাটাতে পারি সেখানে। আর সত্যি বলে এত বেশি দূরে না কিন্তু রাস্তাঘাটের জামে আমরা যেতে দেরি করে ফেলি ! জায়গাটা ছিল নদীর পাশে এটি একটু বেশিই আনন্দ করেছি সেখানে গিয়ে !
সেখানে আমরা প্রায় ১২.১৫ তে গিয়ে পৌঁছে ছিলাম। আর সেখানে গিয়েই প্রথমে একটু হাত হাতি করলাম। তার পর দুপুরের জন্য হালকা পাতলা খাবার দাবার খেয়ে আরেকটা জায়গায়র উদ্দেশ্যে রওয়ানা হলাম তার পর সেই খানে গিয়েও আমরা অনেক মজা করি। তারপর বিকাল ৪ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি কিন্তু বিকালের দিকে একটু বেশিই গ্রামীর চাপ থাকতে বাড়িতে আসতে আসতে ৭ তা বেজে যায়। তাও তখন যে সময়টা বন্ধুদের সাথে কাটিয়েছে সেই সময়টা আর কি খুঁজে পাবো ?
আমি যত বার বন্ধুদের সাথে ঘুরতে যাই ততবারই একগুচ্ছ স্মৃতি সাথে করে নিয়ে আসি। আর সেই স্মৃতি গুলোকে কখনই ভুলতে পারিনা। আমার এখনো সেই ৩-৪ বছর আগের কথা মনে আছে। আমরা সবাই বাড়ি থেকে সেই প্রথমই রাত কাটিয়েছিলাম। আর তার জন্য আম্মুর হাতে অনেক বকাও খেতে হয়েছিল। আসলে আমরা ইচ্ছা করেও চাইনি যে বাড়ির বাইরে রাত কাটাবো কিন্তু কোনো এক পরিস্থিতির কারণে আমাদেরকে বাধ্য হয়ে রাত কাটাতে হয়েছিল !