শখের ফটোগ্রাফি
আমি যদিও ঘর থেকে বেশি একটা বের হই না। কিন্তু বাড়িতে গেলে সারাটা দিন আমি ঘরের বাইরেই থাকি। আর বাড়িতে থাকা কালীন মাঝে মাঝে কিছু ছবি তুলি। যদিও এটা আমার এত ভালোলাগে না। কিন্তু আমার বন্ধুরা মাঝে মাঝে ফটোগ্রাফি করলে আমিও মাঝে মাঝে তাদের সাথে কিছু ফটোগ্রাফি করি। জানিনা কতটা সুন্দর হয়েছে। এটাতো আমার হবি না তাই খারাপ হতেই পারে। এখানে যে ছবি গুলো আছে সেই গুলো আমার গ্রামে ছবি যেগুলো আমি শখের বসতে তুলেছিলাম।
আমারদের বাড়ির সামনে একটা কদম ফুলের গাছ আছে। সেই সময় কদম ফুলের অনেক গুলো ছবি আমি তুলেছিলাম , তার মধ্যে একটা বেছে আমি এই ছবিটা দিয়েছি। প্রথম প্রথম তো তাই আমার মাঝে মাঝে হাত কাঁপতো , সেই কারণে আগের ছবি গুলো ঘোলা হয়ে যেত। কিন্তু অনেক চেস্টার পরে এটাকে একটু সুন্দর করে তুলতে পেরেছিলাম।
বিকালের দিকে আমরা সবাই হাঁটতে বের হই। মাঝে মাঝে বাড়ির আসে পাশে দিয়েই আমরা ঘুরা ঘুরী করি। বাড়ির সামনের ধান খেতে মাঝে মাঝে হাঠতে যাই। ঐদিন বিকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তাই সেখানকার একটা ছবি আমি তুলেছিলাম। শখের বসত তুলেছিলাম হয়তোবা সুন্দরই হয়েছে।
সেখানেকের যে পরিবেশ সেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাই শখের বসত ফোটোগ্রাফি গুলো করেছি। অন্যদের কাছে কিরকম লাগবে সেটা জানিনা কিন্তু আমার কাছে ছবি গুলো অনেক ভালো লেগেছে। শখের তুলা ছবিতো তাই হয়তোবা অনেক সুন্দর লাগছে। কিন্তু আমি আমার যথা সাদ্ধ চেষ্টা করেছি এই ছবিগুলোকে আকর্ষণীয় করার জন্য।
আমি ঘুরতে পছন্দ করি কিন্তু মাঝে মাঝে নিজের ঘরের পাশেই এত সুন্দর জায়গা থাকতে বাহিরে কেন ঘুরতে যাই সেটা আমি জানিনা। তাই আমি আমার বাড়ির পাশের সুন্দর্যকে কাজে লাগিয়ে কিছু শখের ফোটোগ্রাফি তুলার চেষ্টা করেছি। সেই দিনের আকাশটা অনেক সুন্দর ছিল। নীল আকাশের মধ্যে সূর্য ডুবার রশ্নি। নীল এর মধ্যে সাদার ছোটা ছুটি তার মধ্যে আবার গারো হলুদ এক অনন্য রূপ সুন্দর্য।
এর মধ্যে ১ তুলা ছবি আছে যেটা গত বছরের। আসলে আর থেকেও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের বাড়িতে আছে। কিন্তু আমি এত জায়গায় ঘুরতে যেতে পারিনি। আর যদিও আমি যাই তাহলে ফোন এর কারণে হয়তোবা ফটো ক্যাপচার করতে পারিনা। আর এই ছবি গুলো আমি আমার বন্ধুর মোবাইল দিয়ে তুলেছিলাম। তাই হয়তোবা তার সাথে ঘুরতে গেলেই একমাত্র ছবি তুলতে পারবো। আর এর মধ্যে যদি ফোন কিনতে পারি তাহলেই সম্ভব হবে !