পৃথিবীতে উন্নতির চরম শিখরে যাওয়ার একমাত্র পন্থা শিক্ষা। শিক্ষা ছাড়া কেউ বা কোনো জাতি উন্নত হতে পারে না। শিক্ষা প্রতিটা মানুষের জীবনে গুরুত্ব পুর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা মানুষের মনুষত্তকে বিকশিত হতে সহজও করে। মানুষের জীবন কে যদি একটি দুইতলা ঘরের সাথে তুলনা করা হয় তখন , ঘরের নিচ তালাটি হবে মানুষের জীবন আর দুই তালাটি হবে মনুষত্ত আর দুইতলা ঘরে উঠার সিঁড়ি হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমেই মানুষ মনুসত্ত লাভ করতে পারে। আর মনুষত্বই হলো মানুষের আচার ব্যবহার আর চিন্তা শক্তি। এই মনুষত্ব কে অর্জন করা এতটা সহজ না। অনেক কঠোর পরিশ্রমএর মধ্য দিয়ে মনুষত্ব অর্জন করতে হয়।
শিক্ষা গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো শিক্ষার মূল ধ্বনী উপলব্ধি করা নাকি শিক্ষাকে ব্যবহার করে চাকরি নেয়া । আসলে শিক্ষার মূলউদ্দেশ্য যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সে একজন সত্যিকারের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। পৃথিবীতে যারা বড় হতে পেরেছে তাদের উন্নতির মূল কারণ শিক্ষা। শিক্ষা মানুষের জীবনকে সাজাতে গুছাতে সাহায্য করে। শিক্ষা গ্রহণের ফলে সে তার ভুল ত্রুটি উপলব্ধি করতে পারবে। শুধু জন্ম গ্রহণ করলেই সে মানুষ হয়ে যায়না তাকে মানুষ হওয়ার জন্য মনুষত্ত অর্জন করতে হয়।
শিক্ষাই একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। একটি মানুষ যেমন মেরুদন্ড ছাড়া দাঁড়াতে পারেনা তেমনি একটি জাতি শিক্ষা ছাড়া দাঁড়াতে পারেনা। তাই শিক্ষাকে মেরুদণ্ডকে সাথে তুলনা করা হয়েছে। আবার অনেকেই আছে যারা শিক্ষা গ্রহণ করে কিন্তু তার মূল উদ্দেশ্য কি সেটাই বুঝতে পারেনা। আবার অনেকেই আছে যারা সামান্য শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেক বড় বড় কথা বলে। আসলে এটা ঠিক নয়। যারা শিক্ষার মূল উদ্দেশ্য বুঝতে পারে তারা কোনো দিনও কারো সাথে অহংকার করে না। কারণ শিক্ষা কোনো দিনও বলে না কারো সাথে অহংকার করো ! বরং শিক্ষা সেটা জানায় যে অহংকার পতনের মূল।
শিক্ষাকে কঠিন ভাবে না দেখে সেটাকে যদি আমরা জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে নেই তাহলে সেটাকে আর কষ্ট মনে হবে না এবং তার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবো । আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাও উন্নত না কারণ সেখানে আমাদের খাতা কলমে শিক্ষা দেয়া হয়। কিন্তু অন্নান্ন সব উন্নত দেশে কাগজ কলমে শিক্ষা না দিয়েহাতে কলমে শিক্ষা দেয়া হয়। যাঁর কারণে তারা শিক্ষার প্রতি অলসতা না এনে শিক্ষা গ্রহণ করতে পারছে। যদি আমাদের দেশের শিক্ষার ব্যবস্থা ঐরকম করা হয় তাহলে আমাদের দেশের নিরক্ষরতা হার অনেকটা কমে আসবে ।
একটি দেশের জাতি যতটা উন্নত সেই দেশ তত উন্নত। আমাদের দেশের মানুষরা যতটুকু উন্নত আমাদের দেশ ততটা উন্নত। আর একটা জাতীকে উন্নত করতে হলে শিক্ষার প্রয়োজন অপরিসীম। অন্যান উন্নত দেশের জাতিরা প্রায় সবাই শিক্ষিত। একটি দেশের চালিকা শক্তি হলো সেই দেশের জনগণ আর সেই দেশের জনগণ যদি মূর্খ হয় তাহলে দেশের কি অবস্থা হবে। শিক্ষা গ্রহণ করলে শুধু নিজের লাভ না দেশের অনেক লাভ আছে।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কেউ আগাতে পারেনা। আমাদের নিজের জীবনের কথা চিন্তা করেও উচিত শিক্ষার আলোয় আলোকিত হওয়া। শিক্ষা গ্রহণ করার পর বুঝতে পারবো শিক্ষার মর্যাদা। একজন শিক্ষিত ব্যাক্তিই শিক্ষার মর্যাদা উপলব্ধি করতে পারে। তাই আমাদের উচিত নিজের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করা , যাতে ক করে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি।
Image source :- Pixabay