হ্যালো .
আপনারা সবাই কেমন আছেন, প্রার্থনা করি সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল ও বিশাল জনসংখ্যার দেশ। তাই সহজেই বলা যায় আমাদের দেশে বিদ্যুতের ব্যবহারও যথেষ্ঠ বেশি। আমদের দেশে একটা সময় ছিলো, যখন বিদ্যুতের বিশাল ঘাটতি ছিলো । আর সেই সময়ের শেষের সময়গুলো আমরা নিজেরাও দেখেছি। আর তার জন্যে একটা সময় বিদ্যুতের ঘাটতি পূরণ করার চেস্টাও করতে জেনেছিলাম এবং বলা যায় দেশের বিভিন্ন স্থানে জায়গা অনুযায়ী মোটামুটি বিদ্যুতের সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা কিছু বছর ধারাবাহিকভাবে ভালো ছিলাম। আর এই ভালো থাকার জন্য আমরা ব্যক্তিগতভাবে কোনো চেষ্ঠা ছাড়াই সুফল পেয়েছি বলা যায়। আমার কথাটা একটু ব্যতিক্রম মনে হলেও এটা সত্যি কথা। কারণ হিসেবে বলা যায়, আমরা নিজেদের বিদ্যুতের প্রয়োজন মেটানোর জন্যে জেনে না জেনে এক জায়গাতেই বিদ্যুতের সমাধান খুঁজেছি। আমাদের চিন্তা ভাবনাকে কখনো ভিন্নভাবে কাজে লাগাতে চেষ্ঠা করি না এবং তার অনুভবও করি না।
আমাদের দেশে মেধা, প্রশিক্ষণও কারিগরি শিক্ষার সঠিক বাস্তবায়ন থাকলে হয়তো আমরা বর্তমানে বিদ্যুতের সংকট হতো বলে মনে হয় না। কারণ আমাদের দেশের মানুষ কতোটা মেধাবী তা আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায়।
আমাদের দেশে এমন একটা সময় ছিলো বিদ্যুতের ঘাটতি পূরণ করার জন্য আামরা হারিকেন, চার্জার লাইট, কুপি ও মোমবাতির ব্যবহার করেছিলাম। আর এমন সময় অনেক চেষ্ঠার পড়ে বিদ্যুতের ঘাটতি পূরণে সাহায্য পাওয়ার জন্যে সৌর বিদ্যুতের ব্যবহার করার কথাও জানতে পেড়েছিলাম। আর আমার মতেওে একটি দেশের বিশাল জনসংখ্যার পর্যাপ্ত বিদ্যুতের প্রয়োজন মেটাতে সৌর বিদ্যুতের বিকল্প ভালো কোনো উপায় নেই মনে হয়। তবুও আমাদের দেশের মানুষগুলো মোটামুটি একটা উন্নয়শীল জীবনে থাকার পরেও বিদ্যুতের অভাব পূরণের জন্যে হারিকেন, কুপি ও মোমবাতি নিয়ে পড়ে আছে এবং বিদ্যুত দে স্লোগান দিয়ে গড়াগড়ি করতেই ভালোবাসে। অবশ্য মানুষগুলো কেমন জানি “এটা দে ওটা দে” বললেই সব পাওয়া যায় এমন শিক্ষায় জীবন গড়তেসে।
বিশ্বের প্রায় বেশিরভাগ জনবহুল দেশগুলো তাদের বিদ্যুতের প্রয়োজন মেটাতে যেয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং হবে এটাই স্বাভাবিক। আর সেই সব দেশগুলোও তাদের বিদ্যুতের সমস্যার তারাও বিভিন্ন ধরনের চেষ্ঠা করে যাচ্ছ। ২০২০ সালের হিসেব অনুযায়ী পৃথিবীর প্রায় ৩৭ টি দেশ সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের বিদ্যুতের সমাধান করে যাচ্ছে ভালোভাবে। তবে আমাদের দেশের মতো আরও অনেক দেশও চেষ্ঠা করে যাচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজ।
আমাদের দেশেও বহু আগেই সৌর বিদ্যুৎ ব্যবহার করার কথা জানতে ও দেখতে পাড়লেও তার কোনো বাস্তবিক ফলাফল দেশের বিদ্যুৎ উৎপাদনে কোনো সাহায্য করতে পেড়েছে বলে মনে হয় না। শেয়ার করা ছবিটা দেখে নিজের অজান্তেই চিন্তাগুলো ঘুরতে শুরু করলো এবং একটু জানতেও চেষ্ঠা করলাম। আমরা আমাদের জীবনের প্রয়োজন ও অপ্রয়োজনে যেভাবে ব্যয় করি তার কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজ নিজ বাসায় সৌর বিদ্যুতের ব্যবহাবে কাজে লাগালে. যথাসম্ভব বিদ্যুতের সমস্যা থেকে বের হয়ে আসতে পাড়বো বলে মনে হয়।
আমাদের মনে রাখা দরকার নিজেদের ভালো থাকার ব্যবস্থা নিজেদেরই ব্যেবস্থা করতে হবে। আর তা না হলে সমস্যা সমস্যার মতো করে জীবনকেও সমস্যায় পরিণত করে ফেলবে।
ধন্যবাদ।