হ্যালো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি মানুষের মানুষ হিসেবে সম্মান পাওয়া বিষয়ে লিখবো, যাতে করে নতুন ও পুরাতন শিক্ষিতরা অন্তত মানুষের সাথে নিজেকও মানুষ ভেবে কথা বলার কিছু শিক্ষা যেনো পেতে পাড়ে। আমার ইচ্ছে গুলোর একটি হোলো মানুষকে পাড়লে ভালো কিছু জানানো ও জানার ব্যবস্থা করে দেয়া। বাকী ইচ্ছেগুলো সমযের সাথে সাথে হয়তো কখনো বলা হবে নতুন কেনো লেখার মাধ্যমে। শিক্ষিত গুণী মানুষেরা আগেই বুঝতে পেড়েছিলো সামনে এমন এক জ্ঞানপাপী জেনারেসন আসবে যাদের জন্য বলে গিয়েছেন “ NEVER JUDGE A BOOK BY ITS COVER" ।
আর আমার এই বিষয়টা নিয়ে জানানোর কারণটা হোলো - বর্তমানে মানুষের বিশেষ করে তরুণদের কথাবার্তা, চিন্তা চেতনা, কাজ কর্মের সময় মানুষকে মানুষের সম্মান ( Human Respect) দিয়ে কথা না বলার ভাষাগত যে স্মার্টনেস দেখা যায়, তা সত্যিকার ভাবে একজন মানুষের জন্য লজ্জার ও মনুষত্ব শব্দের জন্য অপমানজনক এবং ক্ষতিকর । পড়াশুনা করার মাধ্যমে অর্জিত সকল শিক্ষার ব্যার্থতার প্রকাশ ঘটে, যখন মানুষ মানুষকে সম্মান দিতে পাড়ে না তখন। এমটা আমার মনে হয়, তবে আপনাদের কেমন মনে হয় জানার আগ্রহ থেকে গেলো।
আমার মনে হয় , আমাদের বেশিরভাগ মানুষ জীবনে শিক্ষা প্রাপ্তীর সময় সুখ খোঁজার নেশায় , কেউ জেনে আবার কেউবা না জেনে অহংকারকে পুষতে শুরু করি। তা নাহলে আমাদের দেশের মানুষগুলো শিক্ষিত হবার পড়েও দেশের এই অবস্থা দেখতে হচ্ছে কেনো। সচরাচর দেখা যায় মানুষ দুদিন সুখ দেখলেই মানুষ হিসেবে মানুষকে না বুঝে জাজ করার সস্তা সস্মার্টনেস দেখায় এবং লজ্জাজনক ভাবে বিপদগ্রস্থ হয়। আর বর্তমানে যেহেতু এমন অবস্থা তাই ভবিষ্যতের তরুণ প্রজন্মের ভালোর জন্য একটু চেষ্ঠা করা।
আচ্ছা ভাবুনতো একটা বার, আমরা যারা পড়াশুনার ভেতর আছি বা শেষ করেছি তারা যদি মানুষকে নুন্যতম মানুষ হিসেবে সম্মান দিতে না পাড়ি, তাহলে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা সর্বোচ্চ কতো দূর যেতে পাড়বো! নিশ্চয়ই কিছু একটা পথ অনুমান করা যায়।
আমার মনে হয় একজন মানুষের শিক্ষার সফলতার প্রধান বিষয় হোলো ভালো ও মন্দ বোঝার বোধ শক্তি বা সঠিক বিষটা জাজ করতে শেখা। আর তা যদি না পাড়ি তাহলে জীবনের সঠিক উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করা যায় না। তাই বর্তমানের এবং ভবিষ্যতের তরুণদের জন্য বলতে হয়, টাকা পয়সা দুদিনের, মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু সারা জীবনের। তাই মানুষকে না জেনে না বুঝে জাজ করা কখনোই ঠিক না।
ধন্যবাদ।