হ্যালো,
আপনারা সবাই কেমন আছেন। প্রার্থনা করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। একটি ব্যতিক্রম ধরনের ক্ষুদার সাথে পরিচয় করিয়ে দেই, যাকে বলা যায় চোখের ক্ষুদা। আর এই চোখের ক্ষুদা মানুষ ভেদে একেক জনের ভিন্ন ভিন্ন। আর এমনটা হওয়াটাই স্বাভাবিক বলা যায়। দেখা যায় অনেকেই আছেন যাদের বইয়ের পাতায় না তাকালে চোখের ক্ষুদা মেটে না, কারও দেখা যায় আকাশ দেখলে চোখের ক্ষুদা মেটে আবার কারও পানির দিকে তাকিয়ে থাকলেও এমনটা হয়। তবে অন্যদের সম্পর্কে না বলে নিজের চোখের ক্ষুদা সম্পর্কে আপনাদের জানাই।
“আমি যেখানেই যাই, সবুজ খুঁজে বেড়াই। অন্যসকল প্রয়োজনের সাথে আমার সবুজ প্রকৃতিকেই চাই।”
আমি জন্মেছিলাম বিশাল সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট একটি ঘরে এবং সেই বেড়ে ওটা থেকে আজ পর্যন্ত আমি বেঁচে আছি সবুজ প্রকৃতিকে ঘিরেই। এই সবুজের পরিচয় দিতে যেয়ে বলতে হয়- “ সবুজের মাঝে জাবি, জীবন খুঁজে পাবি।”
ছোট থেকে আজকের জীবন পর্যন্ত নানান সময় নানান জায়গায় ঘুরেছি , তবে যেখানেই গিয়েছি সবার আগে পিপাসার্থ চোখ সবুজ প্রকৃতি খুঁজে নিয়েছিলাম কিছু বছর আগে পর্যন্তও। বর্তমানে সবুজ প্রকৃতি তৃলনামূলকভাবে আগের চেয়ে কমে যাওয়ায় একটু চিন্তিত বটেই। গ্রামের সবুজ প্রকৃতিও ধারাবাহিক উন্নতির ছোঁয়ায় ছোট ছোট শহরে পরিণত হচ্ছে, কিন্তু যা ধ্বংস করে শহর হচ্ছে তার ক্ষতি পূরণের জন্য কোনো চিন্তা মানুষের মধ্যে নেই বলতে পাড়ি।
যেমন বলতে পাড়ি , আগে একটা সময় গ্রামের বাড়িতে গেলে দেখা যেতো বাড়ির চারপাশে যেদিকে তাকাতাম সবুজের সমারোহ দেখতে পেতাম। কিছু বছর ধরে সময়ের পরিবর্তনের ফলে, বর্তমান সময়ে গ্রামের বাড়িতে গেলে মাত্র দুপাশে কিছু সবুজ প্রকৃতি আর অন্য দুপাশে বাড়ির পরে বাড়ির দৃশ্য দেখতে পাই। আর এভাবেই আমাদের চারপাশ থেকে ধীরে ধীরে সবুজের সমারোহ কমে যাচ্ছে ধারাবাহিক গতিতে। তবে আমার কাছে মনে হয়, আমরা একটু জেনে বুঝে জীবন যাপন করলে, সবুজ প্রকৃতির ক্ষতি না করেও সুন্দরভাবে বেঁচে থাকতে পাড়ি।
আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্র, বাসস্থানের পাশাপাশি গাছপালা ও সবুজ প্রকৃতিও দরকার। আর অন্যসকল কিছুর প্রয়োজনের মতো গুরুত্তের অনুপাতে সবুজ প্রকৃতির গুরুত্বও সর্বাধিক বলা যায়। আমরা জানলেও ভুলে গেসি যে, অক্সিজেন না পেলে আমরা খাদ্য বস্র ও বাসস্থান দিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না। তার পরেও মানুষের মাঝে গাছ লাগানোর আগ্রহ কখনোই প্রকৃতিতে দৃশ্যায়ন হতে দেখা যায় না। তবে মাঝে মাঝে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু কিছু গাছ লাগানো দেখেতে পেলেও সেই গাছ পরে বড় হতে পারে নাকি বলা মুস্কিল।
অত্যন্ত আনন্দের সাথে বলতে পাড়ি - “ তোমরা যে যা খুশি করোরে ভাই, আমি ঠিকি সবুজ পেয়ে যাই।” কিছু দিন আগেও আমি দিনের একটা দীর্ঘ সময় সবুজের মাঝে পাড় করেছি এবং উন্মুক্ত আকাশের নিচে আমরা ৩ ডুডম্যান চাষ করার মাধ্যমে সবুজকে চিনেছিলাম ও পেয়েছিলাম বন্ধুর মতো করে। তবে এখনও সবুজের মাঝেই আছি তেবে আগের চেয়ে একটু কম। আর তাই চোখ জোড়া মোর শুধু এদিক ওদিক সবুজ পেয়েই বাঁচি।
ধন্যবাদ।