সবুজের মাঝে বাড়ি

Words
219
Reading
1 min
4y


SOURCE

২০২২ বর্তমান সময়ে আমাদের দেশের সবুজ গ্রামগুলো ইট বালি ও সিমেন্টের শহরে পরিণত হচ্ছে এবং প্রায় অর্ধেকের বেশি হয়েও গিয়েছে। আর তার কারণগুলো খুবই স্বাভাবিক ভাবে বলা যায়, আমাদের দেশের জনসংখ্যার বৃদ্ধি ও সবার আধুনিক উন্নত জীবনধারণের জন্য বেশিরভাগ মানুষই ইটের দালান ও সকল কিছুকে বাণিজ্যিকভাবে ভাবনার উপর অতিরিক্ত নির্ভরশীলতা। যার দরুণ মানুষ বুঝে না বুঝে সবুজ প্রকৃতিকে ধ্বংস করে বাণিজ্যিক জীবন ধারায় অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন প্রকৃতিতে বিশ্বাসী নয়, মানুষ বিশ্বাসী প্রযুক্তিতে।

সাবার কথা বাদ দিয়ে, এখন নিজের জন্য বিশাল সবুজের বুকে একটি স্বপ্নের বাড়ির হবে তার স্বপন বুনি। যা আমার বেঁচে থাকার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। সবুজের বুকে বাড়ি বলতে আমি বলতে চেয়েছি, এমন একটা বাড়ি যেখান থেকে যান্ত্রিক দুনিয়ার আলো হবে দেখতে ঠিক তারার মতো এবং যেখানে মানুষের চেয়ে সবুজ প্রকৃতিই বেশি থাকবে। যান্ত্রিক কোলাহল আর মটর দুনিয়ার দুষিত গ্যাস ও উত্তপ্ত পদার্থের কোনো গন্ধও থাকবে না।

উপরের দেওয়া ছবিটিতে ঠিক যেমনটি আমরা দেখতে পাই , স্বপনের একটা রূপ বলা যেতে পাড়ে। একটি সবুজ প্রান্তের যেখানে অবসর সময়গুলো প্রকৃতির সাথেই কাটানো যাবে অকৃত্রিমভাবে। বাড়ির চারপাশে সবুজের বন এ যেনো এক বিশুদ্ধ অক্সিজেন নগরী এবং সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য। আমি সেই সবুজের মাঝে দাঁড়িয়ে বিশাল রক্তিম আকাশ দেখতে চাই, আরও যেখানে দেখবো সাদা মেঘের ছোটাছুটির খেলা। এ যেন এক অন্য প্রথিবী সবুজ ও মানুষের দুনিয়া।

সবুজ ভালোবাসি, মানুষ ভালোবাসি
ভালোবাসি সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে।

সবুজের মাঝে বাড়ি | Ecency