@zayedsakib , bhaia, I am a writer for last 5/6 years and I am writing for a site.
এবং যেই ভূতের গল্পটা আমি দিয়েছি সেখানে কিন্তু আমি রেফারেন্স দিয়েছি। তার মানে আমি ঐ লিংক গুলো পরে লেখাটা আমার মত করে বাংলায় লিখেছি। লিংক দিয়েছি মানে ওটা যে অনুপ্রানিত লেখা এবং আমার লিজস্ব লেখা নয় সেটা যে বোঝায় সেটা নিশ্চয় জানেন।
আর আপনারা যে যে লিঙ্ক দিচ্ছেন তারা আমার লেখা নকল করেছে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারন আপনাদের দেয়া লিংক দেখে আমি নিজেও অবাক হয়েছি । একই বাক্য হুবহু ।
এগুলো আমি আগে দেখিনি। এখানে এটা না দিলে এবং আপনারা না দেখালে আমি দেখতাম ও না জানতাম ও না ।
যাইহোক, ফেসবুক পেজের যে রেফারেন্স আপনারা দিচ্ছেন সেটা আমার লেখা ছাপানোর পরে তারা ছাপিয়েছে । আর তারা এটাও লিখেছে যে কালেকটেড ফ্রম ইন্টারনেট । আমি তারপরেও তাদেরকে মেসেজ করেছি বলেছি এই লেখাটা আমার এবং তারা কেন আমার অনুমতি ছাড়া বা যথাযথ কার্টেসী ছাড়া এটা পোস্ট করেছে এবং আমি ঐ পোস্টে রিপোর্ট ও করেছি । আমার লেখার লিঙ্ক এটা
https://banglahub.com.bd/some-of-the-scariest-ghostly-pond/
আমার এই লেখা ছাপা হয়েছে মার্চ, ২০১৮ তে আর ঐ ফেসবুক পেজে ছেপেছে জুন, ২০১৮ তে ।
তো অবশ্যই সেটা আমার লেখার পরেই যেহেতু সেহেতু ওটা আমার লেখা থেকেই কপি করা।
আর আমি যেহেতু হাইভে নতুন সুতরাং আমি এটা বুঝতে পারিনি যে কিভাবে রেফারেন্স দিয়ে লিখতে হয়।
আমি ভেবেছি এগুলো যেহেতু আমারই লেখা আমি সেটা দিতেই পারি।
তাই এই ভুল বোঝাবুঝি হয়েছে। পরবর্তীতে আমি সতর্ক থাকব এইসব বিষয়ে। ধন্যবাদ।
RE: অন্যরকম ভালবাসার গল্প- মুভি রিভিউ