কেউ অযথা আমাকে থাপ্পড় দিলে আমি বলি "সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক"

Words
392
Reading
2 min
Listen
Play
5y

"কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়,
তা বলে কি কুকুরে কামড়ানো কিরে মানুষের শুভা পায়?"

সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার শেষ দুটি লাইন।এটি মূলত শেখ সাদীর কবিতা।

আমার কাছে এই দুটি লাইন মানুষের জীবনব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে মনে হয়।নিজের কর্ম ঠিক থাকলে,সর্বদা নীতির মধ্যে থাকলে,মানুষের সাথে সদ্ব্যবহার করলে,অন্যের উপকার করলে এবং সবধরনের ভালো কাজ করলে স্বাভাবিকভাবে মানুষের কোনো শত্রু থাকে না।তারপরও কিছু মানুষ এমন হবে আপনি যতো ভালো কাজই করেন না কেনো,আপনাকে সহ্য করতে পারবে না এবং আপনার সাথে বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করতে চেষ্টা করবে।আড়ালে আবডালে আপনার বদনাম করবে এমনকি কুকুরের মতে আপনার চারপাশে এসে ঘেউ ঘেউ করবে,তাদের চেষ্টা থাকবে এমন যাতে আপনি রেগে জান এবং তাদের সাথে ঝগড়া লাগেন আর আপনার সুখ্যাতিতে কিছুটা ভাটা পড়ুক।কিন্তু ঐ অবস্থায় আপনার রেগে গেলে হবে না বা তাদের মতো ব্যবহার করলে হবে না,তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করতে হবে বরং তাদের ঘৃণার পরিবর্তে তাদেরকে ভালোবাসা দিতে হবে।তখন তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে এবং আপনার পিছনে শয়তানি করা বন্ধ করে দিবে, কারণ মানুষের বিবেক বলে একটা বিষয় রয়েছে।হ্যাঁ কিছু মানুষ হয়তো বিবেককে পাত্তা না দিয়ে রিপুর তাড়নে কুৎসিত কাজ,ঘৃণ্য কাজ করে তবুও ঘৃণার বদলে ভালোবাসা দিলে তাদের বিবেকও জাগ্রত হবে।

islamic-2003100637-2003142315.jpg

কিছুদিন আগে এক ঝগড়ুটে ব্যক্তি এসে যথাযথ কারণ ছাড়াই আমাদেরকে গালাগালি করা শুরু করলো।তার স্বভাবই এরকম কোনো কিছু নিয়ে মনের মধ্যে রাগ থাকলে অন্যকে কোনো একটা ইস্যু নিয়ে বকাবকি করে সে শান্তি পায়।সে যাকে গালাগাল দিচ্ছে সে যখন এসে তার প্রতিবাদ করে বা উত্তর দেয়,তাকে গালাগালি দেয় তখন তার গলার সর আরো উচ্চ হয়ে যায়।কিন্তু আমি সেটা করলাম না,ধীরে ধীরে তার একটু কাছে গেলাম,গিয়ে হেসে জিজ্ঞেস করলাম "কি হয়েছে,আপনার কি কষ্ট আমাকে বলেন।আমরা কি ভুল করেছি সেটা বলেন যাতে পরবর্তীতে আমরা সেটা শুধরে নিতে পারি এবং ভুল করার জন্য আগাম ক্ষমা প্রার্থনা করছি।"

সে হয়তো আশা করেছিলো,আমরাও হয়তো তার মতো তার সাথে ঝগড়া লাগবো,কিন্তু এইরকম খারাপ আচরণের পরিবর্তে সে এইধরনের ভালো আচরণ পেয়ে হতবাক হয়ে যায় এবং আর একটা শব্দও উচ্চারণ করে নি।ঐ দিনের পর থেকে যখনি আমাকে দেখে সে হেসে কথা বলে,আর মাথা নত করে চলে যায়।

ঐদিন যদি আমিও তার মতো তাকে গালাগালি করতাম তাহলে হয়তো কথার মাধ্যমে জিততে পারতাম কিন্তু তার মন জয় করতে পারতাম না।বরং ঐদিন আমি ঝগড়ার প্রথমেই হেরে গিয়ে সামগ্রিকভাবে জিতে যায়।

এর থেকে এটা প্রমাণ হয় যে,খারাপ মানুষের কুৎসিত আচরণকে ভালো ব্যবহারের মাধ্যমে পরিবর্তন করা যায় এবং তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করা যায়।

তাই কেউ যখন এসে অযথা,অকারণে আমাকে এসে থাপ্পড় দেয় আমি বলি "সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক"

কেউ অযথা আমাকে থাপ্পড় দিলে আমি বলি "সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক" | Ecency