Two lies,One truth

Words
184
Reading
1 min
Listen
Play
4y

দুটি মিথ্যা,একটি সত্য


যদি আমি বলি যে,জ্ঞান হওয়ার পর, আমি আমার মুখ দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বের করি নি,তাহলে এটা অপরিচিত কেউ বিশ্বাস করবে না।কিন্তু যারা আমাকে চিনে তারা বিশ্বাস করবে,কারণ তারা জানে যে আমি কথাই বলি না।এমনও অনেক মানুষ আছে যারা ভাবে আমি ভোবা।তাহলে আজ মিথ্যা কথা বলতে যাচ্ছি।

০১.আমি ছোটো থেকেই প্রচুর সাহিত্য পড়তাম।কিন্তু সাহিত্যের মধ্যে বেশিরভাগ সময় স্থান পেতো ওভারব্রীজের নিচ থেকে কিনা "লোভের উপন্যাস",যেটাকে তৃতীয় শ্রেণির সাহিত্য বলে।একদিন রাতে টেবিলে বসে এইসব একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়,আমার বোন এসে দেখে ফেলে, বাকিটা ইতিহাস....

০২.ছোটো সময় আমি খুব ঝগড়াটে ছিলাম।স্কুলে সহপাঠীদের সাথে প্রায়ই মারামারিতে জড়িয়ে যেতাম।একবারতো আমাদের শ্রেণির রোল নাম্বার এককে এমন ঘুষি দিয়েছিলাম যে বেচারার সামনের একটা দাঁত ভেঙে যায়।আম্মাকে ডেকে পাঠান প্রধান শিক্ষক।

০৩.আমি দিন দুনিয়ার প্রতি খুবি উদাসীন একজন মানুষ।অলসও বলা যেতে পারে আবার ভবঘুরেও বলা যেতে পারে।দুনিয়াবি কোনো কিছুকেই তেমন পাত্তা দেয় না।কোনো কাজই করতে মন চাই না।তবে যেহেতু বেঁচে থাকতে হবে,আমি মানে শুধু আমি না,আমি মানে আমার পরিবার,সমাজ,রাষ্ট্র।এটা ভেবে বাধ্য হয়ে দুনিয়াবি কিছু কাজ করতে হয়।মোটামুটি দুনিয়াবি সবকিছুই আমাকে জোর করে করানো হয়।

এখানে দুটি মিথ্যা কথা আরেকটি সত্য কথা আছে।

IMG_20220402_211536.jpgPhoto Credit:Zayed Sakib