"আমি মাধবীলতা। আমি উচ্চশিক্ষিত স্বাবলম্বী নারী।স্বাধীনচেতাতো বটেই।আমি আহামরি কোন সুন্দরী নারী নই।তাতে কি!আমার কি নেই?বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে অনার্স মাস্টার্স শেষ করে সরকারি কলেজের অধ্যাপিকা আমি। কি আমাকে খুব অহংকারী মনে হচ্ছে?আমার মত একজন মহিলার এটুকু অহংকারত থাকবেই। আপনারা নিশ্চয় আর সহ্য করতে পারছেন না।ভাবছেন এই আত্মঅহংকারী মহিলার জীবন কাহিনি শোনার আমাদের কোন প্রয়োজন নেই। মজা করছিলাম। আমি অহংকারী নই।কিন্তু আমি আত্মবিশ্বাসী।
জীবনকে সুন্দর ভাবে গড়তে হলে আত্মবিশ্বাস অপরিহার্য। নিজের মধ্যে থাকা ভালো এবং মন্দ দুটো দিককে ভালোভাবে জানা এবং স্বীকার করে নেওয়াটায় আত্মবিশ্বাস। জীবনে সফল হওয়ার পূর্বশর্ত আত্মবিশ্বাস। জীবনের ছোট ছোট লক্ষ্য স্থির করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই। আপনি যদি নিজের ব্যাপারে উদাসীন হন এ সমাজ আপনাকে কখনো উপরে উঠতে দেবেনা। পায়ের নিচে পিষে রেখে দেবে।"
এতক্ষণ যে মাধবীর উক্তি গুলো হুবুহু তুলে ধরলাম সে আমার একদিনের পরিচিত বাসের সহযাত্রী। একদা ৮০কিলোমিটার রাস্তায় আমরা একই বাসে যাত্রী ছিলাম।সে দিন আমি ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলাম। আমি টিকেট কাউন্টার থেকে টিকেট কিনে বাসে উঠলাম। ৫ মিনিটের মধ্যে বাস ছেড়ে দিল। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ে দৌড়ে এসে বাসে উঠলো। মেয়েটি বোরকা পড়া। তার মধ্যে কোন অভদ্রতা আমার চোখে পড়েনি।
কিন্তু এভাবে দৌড়ে এসে লাফ দিয়ে বাসে উঠার সাথে সাথে একজন মধ্য বয়সী লোক বলে উঠলো আজকালকার মেয়েরা নিজেদের পুরুষের সমকক্ষ ভাবে।তাদের লজ্জার লেষ মাত্র নাই। নিজেদের সীমা ভুলে গেছে। অহংকারের ঠেলায় মাটিতে পা পড়েনা।নিজেকে ভাবে স্বর্গের অপ্সরা। তিনি আরও যেন কি বলতে যাচ্ছিলেন।মাধবী তাকে থামিয়ে দিয়ে প্রায় এক নিশ্বাসে কথা গুলো বললেন।আমি নিজেকে খুব সাহসী ভাবাতাম কিন্তু মেয়েটি যে সাহস দেখালো তার একশো ভাগের এক ভাগও আমার নেই। তাই আমি মনে মনে আশা করলাম মেয়েটি যেন আমার পাশে বসে। তাই হল মেয়েটি এসে আমার পাশের সীটে বসল।আমি ওর সাথে কথা বলব কিন্তু কি বলে শুরু করব বুঝতে পারছিনা। দশ মিনিট চলে গেল।
এবার শুরু করলাম আপনি অনেক সাহসী। মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসল। আচ্ছা কথা গুলো বলতে আপনার ভয় লাগেনি? আপনার মত সবাই সাহসী হলে.. আমাকে আর বলতে দিলেন না মাধবী। আমাকে থামিয়ে দিয়ে তিনি বলতে শুরু করলেন এটা সাহস না এটা আত্মবিশ্বাস। ঐ যে লোকটা আমাকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলল তিনি আমার প্রতিবেশী।আমরা তিন বোন এক ভাই। আমার মায়ের অভাবের সংসার।আর ওনারা সমাজের ধনী লোক। যারা নিজেদের মনে করে সুউচ্চ পাহাড়। কেউ ইচ্ছে হলেই উনাদের ছুঁতে পারে না।আমাদের ভাবেন লতানো দূর্বা ঘাস যা চাইলেই ওনারা পায়ের নিচে পিষে রাখতে পারেন। কেউ যদি ওনাদের পায়ের ফাঁকা দিয়ে মাথা তুলে দাঁড়ায় ওনারা সেটা মানতে না পেরে এ রকম অনেক কথায় বলেন।
সেখানে নারী পুরুষ কোন কারণ নয়।ওনাদের চাপিয়ে মাথা তুলে দাঁড়ানো এত সহজ নয় এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস। ওনাদের মত লোকেরা আমাদের উত্তান কখনো মেনে নিতে পারেনা।এর সাক্ষী আপনি নিজে। আপনি নারী হোন আর পুরুষ, ধনী হোন আর দরিদ্র আপনি উপরে উঠতে চাইলে কিছু লোক আপনাকে নিচের দিকে টানবেই তাদের ডিঙ্গিয়ে উপরে উঠতে হলে প্রয়োজন প্রবল মনোবল আর নিজের কর্মের প্রতি বিশ্বাস। বলতে বলতে মাধবী নেমে গেলেন। ওনার স্টেশন চলে এসেছে।
আমি মাধবীর পথের দিকে তাকিয়ে রইলাম।আমার মনে পড়তে লাগল সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতার কয়েকটি লাইন
''বিশ্বজোড়া পাঠশালামোর,
সবার আমি ছাত্র।
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।"