"আব্বা যে জমিটা বিক্রি করে দিছিলো মতিন চাচার কাছে সেটা সম্পর্কে বিস্তারিত কিছু জানিস তুই,মানে জমির কাগজপত্র বিষয়ে?" আসমা তার বড়বোন আকলিমাকে জিজ্ঞেস করলো।
"আরে জানিসইতো আব্বার খুব ভালো বন্ধু ছিলো মতিন চাচা,তাই জমিটা বিক্রি করার সময় কোনো কাগজপত্র করে নাই,আব্বা মারা যাবার কিছুদিন আগে বিক্রি করছিলো"
"এই ন*রপুতে মরার আগে সব জমি বিক্রি করে গেছে,শেষে এই জমিটা ছিলো সেইটাও তার বন্ধুর কাছে কম দামে বিক্রি করে দিলো,হে মইরা গেলে তার চারটা মেয়ে আর একটা ছেলে যে কেমনে চলবো এইসব কোনো চিন্তাই করলো না।
আম্মারও যে ইদানীং অসুখ-বিসুখ চলতাছে,ডাক্তারের কাছে নেওয়া দরকার এইসব ঔষধের টাকা জোগাড় করবো কোথা থেকে।
",আসমা নিজের বাবাকে গালি দিতে দিতে এসব আহাজারি করতে লাগলো।
আকলিমা বললো,"থাকরে আসমা,মরা বাপরে আরে গালি দিয়া লাভ নাই,কি আর করার আমাদের ভাগ্যে ছিলো এইরকম আকাইম্মা বাপ"
-ভাগ্যরে দোষ দিয়া লাভ নাই,আপা।আজকে এ জমিডা থাকলে আমাদের আর চিন্তা থাকতো না,রাস্তার পাশের জমি,হাট-বাজার কাছে,প্রচুর দাম হইতো।
আমার মাথায় একটা বুদ্ধি আইছে,তুই আগে বল,তুই কি নিশ্চিত যে রাস্তার পাশের ঐ জমিটা বিক্রি করার সময় কোনো কাগজ করে নাই মতিন চাচার সাথে আব্বা।"
-আরে জানিস না মতিন চাচা আর আব্বা গলায় গলায় বন্ধু ছিলো,তাই বন্ধুর জমি কিনার জন্য কোনো কাগজ করে নাই।আব্বাও টাকা একটু কম রাখছিলো,আর মতিন চাচাও তাই কোনো কাগজপত্র করে নাই।
-দাঁড়া ব্যবস্থা করতাছি,ঐ জমি আমরা আবার দখল করমু,বিস্তারিত প্ল্যান করা লাগবো।
আসমার মাথায় বাবার বিক্রি করা জমি ফেরত আনার জন্য দুষ্টবুদ্ধি খেলতে লাগলো।
আকলিমা বললো,"আরে আব্বা টাকা নিয়া জমি বিক্রি করছে,এই জমি টাকা ছাড়া কেমনে ফেরত আনবি, আর এখনতো টাকাও নাই যে মতিন চাচারে টাকা ফেরত দিমু"
-তুই চুপ থাক,ব্যবস্থা আমি করতাছি,আমরা বোনেরাতো পরের বাড়ি চলে যামু,কিন্তু ভাইডারেতো এইখানেই থাকতে হইবো,তারে ঐ জমিটা ফেরত এনে দিবোই,যেভাবেই হোক
আর শুন আম্মারে আর ছোট বোনডারে এই সম্পর্কে কিছু বলিস না এখন,আমি যা বলবো ঐ অনুসারে কাজ করবি।
চলবে...