"কিচ্ছু ভাল্লাগে না"- সমাধান

Words
371
Reading
2 min
Listen
Play
6y

আগের পর্বে বলছিলাম কেনো আজকালকার ছেলে মেয়েদের কিচ্ছু ভাল্লাগে না।আজ বলবো এর থেকে মুক্তির উপায় কি।

সবার প্রথমে নিজের প্রাকৃতিক কাজকর্মের রুটিন ঠিক করতে হবে।প্রাকৃতিক নিয়ম বলে রাতে ঘুমাতে আর দিনে কাজকর্ম করতে।কিন্তু দেখা যায় ইয়াং জেনারেশনের কাছে কাজ থাকুক বা না থাকুক সারা রাত জেগে থাকা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।রাত জেগে থাকতে পারলেই বোধহয় বড় কিছু হওয়া যাবে,এমন একটা ভাব।কিন্তু দেখুন,প্রকৃতি যে নিয়ম করে দিয়েছে,আপনি তার বিপরীতে গিয়ে ভালো থাকবেন এমনটা আশা করা যায় না।তাই সঠিক সময়ে খাবার এবং ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে।

যেই কাজটা করতে এখন ভালো লাগছে না,সেটা জোর করে করার দরকার নেই,পরে যখন ভালো লাগবে তখন করতে হবে।জোর করে করলে একেতো কাজটা ঠিকঠাকভাবে করা হবে না,দ্বিতীয়ত মন আরো খারাপ হয়ে যাবে।

PicsArt_022509.14.55.jpg

সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত নয়।কে কি করছে,কি ছবি দিচ্ছে এসব দেখে নিজে তাই করতে হবে এমন ভাবনার দিকে পা বাড়ানো যাবে না।তার যা করার সে করছে,আমি আমার মতো থাকি।সোশ্যাল মিডিয়ার বেপারগুলো আগাগোড়া সাজানো হয়ে থাকে বেশিরভাগ।কেউ একজন ঘুরতে গেছে সেটা দেখে আপনি মন খারাপ করছেন,হয়তো সে বছরে একবার ঘুরতে বের হয় সেই ছবিই সে দিয়েছে,এইরকম একেকজনের ছবি একেক দিন দেখে আপনি ভাবছেন সবাই প্রতিদিন ঘুরে বেড়ায়,কিন্তু আসলেতো তা নয়।একজন প্রোফাইল পিকচারে ভাড়া করা একটা কোট পড়ে ছবি দিলো,আচ্ছা ভাড়া করা বাদ দিলাম,নিজের একমাত্র ভালো জামাটা পড়ে প্রোফাইল পিকচার দিলো,আর সেটা আপনাকে ভাবাচ্ছে যে তার মনে হয় সব দামি দামি জামা কাপড়।
সুতরাং এসব চোখ ধাঁধানো বিষয়কে কেয়ার করার কিছু নেই।

পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে,কোনো ধরনের ভালো না লাগা মনের মধ্যে তেমন প্রভাব ফেলতে পারে না।বন্ধু বান্ধবদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে।নিজের মনের কথা খুলাখুলি ভাবে বলা যায়,এমন মানুষ খুঁজে বের করতে হবে,সেটা বন্ধুবান্ধবের মধ্য থেকে হোক বা পরিবারের মধ্য থেকে হোক।মনের মধ্যে কথা চেপে রাখলে ঐ বিষয়টা ভাবায় বেশি এবং কষ্ট দেয় বেশি।

ব্যায়াম মনকে ভালো রাখতে অনেক সাহায্য করে।মন খারাপ থাকলে দিনে একবার হলেও ব্যায়াম করা উচিত।ব্যায়াম মাংসপেশির সাথে মনকেও ফুরফুরা করে তুলবে।

ঘরের মধ্যে বন্দী থাকলে,এমনিতেই সবকিছু বিরক্তিকর মনে হতে থাকবে।তাই টাকা খরচ করে না হলেও বাড়ির আশপাশের কোথাও ঘুরাঘুরি করে আসা উচিত।ঘুরলে মন ভালো হয়ে যাবে।

আর প্রেম-ভালোবাসা,আবেগকে এমন সিরিয়াসলি নেওয়া ঠিক না,যে পরবর্তীতে সেটাই ব্যর্থ হলে জীবন বরবাদ হয়ে গেছে বলে মনে হতে থাকে,আর তখন কিছুই ভালো লাগে না।

যাইহোক,এই কাজগুলো করলে হয়তোবা কিচ্ছু ভাল্লাগে না রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।হয়তো সব কিছুই ভালো লাগবে।

ধন্যবাদ।

"কিচ্ছু ভাল্লাগে না"- সমাধান | Ecency