অবসর দিনের একলা বিকেল

Words
227
Reading
2 min
Listen
Play
6y

ছুটির দিন বা অবসর দিনগুলোতে যখন কোনো কাজ থাকে না,সেইসব দিনগুলোর সারাটা দিন যেভাবেই হোক কেটে যায়,কিন্তু বিকাল বেলায় এসে সময় কেমন জানি থমকে যায়।

সেইসব দিনের বিকালবেলা মানুষ কাটায় পরিবার বা বন্ধুদের সাথে বাহিরে কোথাও ঘুরাঘুরি করে,খেলাধুলা করে বা কারো সাথে গল্পগুজব করে।কিন্তু যাদের এইসব করার সুযোগ থাকে না বা তারা নিজেরাই সুযোগ তৈরি করে নিতে চায় না,একা একা থাকে,তাদের সেই বিকেল বেলাটা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সময় সম্প্রসারণ সূত্র অনুযায়ী দীর্ঘ হয়ে যায়।বিকেল যেন শেষই হতে চায় না।

IMG_20210221_173027.jpg

অনেকদিন যাবৎই অবসর সময় যাচ্ছে।পড়ালেখা তেমন নেই,কলেজ বন্ধ।সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলে,দিনের স্বাভাবিক কাজকর্ম মানে খাওয়া,গোসল এইসব করে দিনটা কোনোরকম কেটে যায়।বন্ধু-বান্ধব তেমন নেয় তাই বিকালে কোথাও যাওয়ারও সুযোগ নেয়।দুপুরের খাওয়া দাওয়ার পর বাড়ির সামনে ক্ষেতের আইলে এসে বসি।তখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে।হেলে পড়া সূর্য পশ্চিম দিকের ঐ গাছগুলোর পিছনে ডুব দেওয়া দেখার জন্য অপেক্ষা করি।সন্ধ্যা হলে তবে ঘরে যাব।আর এই সময়টায় অনেক দীর্ঘ মনে হয়।বসে বসে আনমনে এটা সেটা ভাবতে থাকি,এক ঝাঁক ঘুঘু এসে ক্ষেতে বসে তাদের গুনতে শুরু করি,যতদূর চোখ যায় ততখানির মধ্যে কতগুলো গাছ আছে গুনতে থাকি,যাতে সময়টা কেটে যায়।কিন্তু এমন মনে হয় সূর্য এক জায়গায় ঠাঁই দাড়িয়ে আছে নড়ছে না,তার ডুবে দেওয়ার কোনো তাড়া নেয়।এভাবেই এই অবসর দিনের অবসাদগ্রস্ত বিকাল বেলা কাটে।
IMG_20210221_174246.jpg
বিকাল বেলা আসলেই বিনোদন,ঘুরাফেরা,আড্ডা দেওয়া,খেলাধুলার জন্য।এইসব যাদের জীবনে না থাকে তাদের বিকেলটা কাটানো বড় মুশকিল।দীর্ঘ বিকালটা এক নিমিষে কেটে যাবে এমন দিনের অপেক্ষা।সবার বিকেল সুন্দর হোক এই আশা।

ধন্যবাদ।

অবসর দিনের একলা বিকেল | Ecency